টাইব্রেকারে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের সঙ্গে প্রায় সমান তালে লড়াই করলো বাংলাদেশ। নির্ধারিত সময়ে দুবার পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত টাইব্রেকারে আত্মসমর্পণ করতে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলকে। শনিবার টাইব্রেকারে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে ভারত। 

 

শ্রীলঙ্কার কলম্বোয় নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ভারত চারটির মধ্যে চারটিতেই জাল কাঁপায়। বাংলাদেশ মাত্র একটিতে গোল করলেও অন্য তিনটি শট ভারতের গোলকিপার রুখে দেন।

এর আগে ম্যাচ শুরুর ৪ মিনিটে ভারত এগিয়ে যায়।  বাম প্রান্ত থেকে সতীর্থের ক্রসে গ্যাংতে প্লেসিং করে দেন। ডিফেন্ডার থাকলেও বাধা দিতে পারেননি।

 

২৫ মিনিটে বাংলাদেশ সমতা আনে। সতীর্থের কর্নারে একজনের হেডে চলতি বলে একদম পোস্টের সামনে থেকে মোহাম্মদ মানিক হেডেই জাল কাঁপান। 

 

৩৮ মিনিটে ভারত আবারও এগিয়ে যায়।  সতীর্থের ক্রসে গোলকিপার ঠিকমতো প্রতিহত করতে পারেননি, সামনে থাকা আজলান শাহর শট গোললাইন থেকে এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে দেন।

 

৫৬ মিনিটে বাংলাদেশের একজনের জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

 

৮৭ মিনিটে ভারতের একজনের জোরালো শট গোলকিপার প্রতিহত করে ব্যবধান বাড়াতে দেননি। পরের মিনিটে তাদের একটি প্রচেষ্টা ক্রস বারে লেগে প্রতিহত হয়। যোগ করা সময়ে মেলে চমক। বাংলাদেশ শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জমিয়ে তোলে। সাব্বির ইসলামের লম্বা থ্রোইন থেকে জটলার মধ্যে ইহসান হাবিব রিদওয়ান পা বাড়িয়ে সমতা ফিরিয়ে দলকে উচ্ছাসে ভাসান। ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে হার এড়ানো যায়নি।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি