‘রেফারির সিদ্ধান্ত আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৮

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে বাংলাদেশ শিরোপা জিততে পারেনি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল জিততে না পেরে বাংলাদেশ শিবির পরোক্ষে রেফারিংয়ের সমালোচনা করেছে।

শ্রীলঙ্কার কলোম্বোর মাঠে ফাইনাল শেষে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যদের প্রশংসা করার পাশাপাশি ফাইনালের নানান দিক তুলে ধরে বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ভালো ফুটবল খেলা। পাশাপাশি খেলোয়াড়দের বাজিয়ে নেওয়া, ফাইনাল খেলার চাপ কতটা নিতে পারে সেসব দেখা, সেখানে ওরা শুরু থেকেই ভালো ফুটবল খেলে। ওরা এখনও তরুণ, ছোট ছোট ভুল ছিল যে কারণে আমরা পিছিয়ে পড়ি। তারপরও আত্মবিশ্বাস ধরে রেখে ওরা খেলায় ফিরে আসে, এমনকি ২-১ গোলে আরেকবার পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে সমতায় ফেরে। মনে এই টুর্নামেন্টে ছেলেরা ওভারঅল ভালো ফুটবল খেলেছে। আন্তর্জাতিক পর্যায়ে এই তরুণরা অনেক উন্নতি করেছে, আশা করি সামনে তারা আরও উন্নতি করতে পারবে।’

ফাইনালে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ছোটন। বলেন, ‘শুরু থেকেই রেফারির সিদ্ধান্ত আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। কিছু কিছু ভুল সিদ্ধান্ত ছেলেদের খেলা থেকে দুরে সরিয়ে দিয়েছে। এরকম একটা ফাইনাল খেলায় আরও ভালো রেফারিং এবং পরিচ্ছন্ন খেলা চালানো উচিত।’

যোগ করা সময়ে সাব্বির ইসলামের লম্বা থ্রোইন থেকে জটলার মধ্যে ইহসান হাবিব রিদওয়ান পা বাড়িয়ে ২-২ সমতায় ফিরিয়ে উচ্ছ্বাস ফিরিয়ে আনেন। কিন্তু টাইব্রেকারে সফল হতে পারেনি বাংলাদেশ।

সেই রিদুয়ান কোচের সুরে বলেছেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এটা হয়ত আমাদের রিজিকে লেখা ছিল না তাই পাইনি। আমার মতে এরকম একটা টুর্নামেন্টে আরও ভালো রেফারি প্রত্যাশা করি।’

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি