জায়ানকে পরখ আর কিউবাকে পর্যবেক্ষণে রেখেছেন কাবরেরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭

এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ৯ ও ১৪ অক্টোবর খেলবে বাংলাদেশ। আপাতত হাভিয়ের কাবরেরা ২৯ জনকে অনুশীলনে ডেকেছেন। যদিও মোহামেডানের খেলোয়াড়রা যোগ দেননি। মঙ্গলবার প্রথমবার মাঠের অনুশীলন রয়েছে। তার আগে বাংলাদেশের স্প্যানিশ কোচ প্রবাসী জায়ান আহমেদ ও কিউবা মিচেলকে নিয়েও নিজের অভিমত দিয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন।  ২১ বছর বয়সী ডিফেন্ডারকে নিয়ে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘জায়ানের প্রোফাইলটা (সার্মথ্য) আমরা দেখতে চাই। আমি নিজে দেখতে চাই জাতীয় দলের সঙ্গে সে কেমন করে। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছে। এমন একটি পজিশনে খেলে, যেখানে আমরা বিশ্বাস করি সে বাড়তি কিছু দিতে পারবে। তাই স্কোয়াড নিয়ে আমি ইতিবাচক। হামজা ৬ অক্টোবর যোগ দেবে। শোমিত ৭ তারিখে কিছুটা দেরিতে আসবে। তবে আমাদের কাছে এখনও বড় ম্যাচগুলোর প্রস্তুতির জন্য যথেষ্ট সময় আছে। সেন্টার-ব্যাক পজিশনে আমাদের কিছু সমস্যা আছে। এজন্য আমরা একজন অতিরিক্ত সেন্টার-ব্যাককে (শান্ত) ডাকতে চেয়েছি।’

আরেক প্রবাসী কিউবা মিচেল এখনও জাতীয় দলে ডাক পাননি।  তবে কাবরেরা কিংসের ফুটবলারকে সময় দিচ্ছেন, ‘কিউবার প্রতিভা ও সামর্থ্য নিয়ে আমি ইতিবাচক। তবে ওর আরও কিছুটা সময় দরকার। অনূর্ধ্ব-২৩ দলে যেমন বেশি খেলার সুযোগ পায়নি। সে এখনও মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আছে। তার সঙ্গে যোগাযোগ রেখেছি। ভবিষ্যতের জন্য আমরা ওকে নিয়ে ইতিবাচক। আপাতত এটা (তার না থাকা) বড় কোনও সমস্যা নয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি