টানা দ্বিতীয় হার লিভারপুলের, রিয়ালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৫, ১২:০৬আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১২:০৬

চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেই হার দেখেছে লিভারপুল। গ্যালাতাসারের কাছে ১-০ গোলের হার দেখেছে তারা। 

শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় ছিল আর্নে স্লটের দল। কিন্তু ইস্তাম্বুলে গিয়ে হতাশার বৃত্তেই আটকে থাকতে হলো তাদের। 

প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি আসে ভিক্টর ওসিমহেনের পেনাল্টি থেকে। সেই গোলটাই ব্যবধান গড়ে দেয়। 

হ্যাটট্রিকের দেখা পেয়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ অপর দিকে কাইরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। মাদ্রিদ ডার্বিতে ৫-২ গোলে পরাজয়ের পর জাবি আলোনসো বেশ কিছু পরিবর্তন এনেছিলেন। ২৫ মিনিটে পেনাল্টি থেকে শুরুর গোলটি করেন এমবাপ্পে। গোলের তুবড়ি ছুটেছে মূলত বিরতির পর। ৫২ ও ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফরাসি ফরোয়ার্ড। তার পর বদলি কামাভিঙ্গা ৮৩ মিনিটে ও ৯০+৩ মিনিটে ব্রাহিম দিয়াজের গোল বড় ব্যবধানে জয় নিশ্চিত করে। 

অন্য দিকে মৌসুমের দ্বিতীয় ম্যাচে গিয়ে অবশেষে প্রথম জয়ের দেখা পেয়েছে চেলসি। নিজেদের মাঠে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে তারা। ২০১৫ সালে বরখাস্ত হওয়ার পর সপ্তমবারের মতো স্ট্যামফোর্ড ব্রিজে প্রতিপক্ষের ডাগআউটে বসেছিলেন তিনবারের প্রিমিয়ার লিগজয়ী হোসে মরিনহো। তবে এবার প্রত্যাবর্তনটা রূপকথার হয়নি তার জন্য। ম্যাচের ১৮ মিনিটেই মিডফিল্ডার রিচার্ড রিওসের আত্মঘাতী গোল বেনফিকাকে ডুবিয়ে দিয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী