লেভানডোভস্কির পেনাল্টি মিস, চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে সেভিয়া

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ২৩:০৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২৩:০৫

লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেভিয়া। তাতে কাতালানদের টানা জয়ের ছন্দে ছেদ পড়েছে। পরাজয়ে টেবিলের শীর্ষে ফেরার সুযোগটিও হাতছাড়া করেছে।

ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। বার্সেলোনার বক্সে রোনাল্ড আরাউহোর সঙ্গে বলের জন্য ধাক্কাধাক্কির সময় পড়ে যান আইজ্যাক রোমেরো, তাতেই সেভিয়া স্পট কিক পায়। সেই সুযোগে সাবেক আর্সেনাল সতীর্থ উয়চেখ শেজনিকে ভুল পথে পাঠিয়ে জালের দেখা পান আলেক্সিস সানচেজ।

৩৭ মিনিটে রোমেরো নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে বিরতির আগ মুহূর্তে পেদ্রির চিপ থেকে গোল করে ব্যবধান কমান মার্কাস র‍্যাশফোর্ড। প্রথমার্ধ শেষ হয় ২-১ স্কোরলাইনে।

৭৬ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় বার্সেলোনা। আদনান জানুজাজের ফাউলে পেনাল্টি পায় তারা। কিন্তু রবার্ট লেভানডোভস্কি স্পট কিকটি পোস্টের বাইরে মেরে বসেন। এরপর শেষ দিকে হোসে অ্যাঞ্জেল কারমোনা ও অ্যাকর অ্যাডামসের দুটি গোল সেভিয়ার জয়ের ব্যবধান বাড়িয়ে দেয়।

এই হারে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পেছনে রয়েছে বার্সেলোনা। ৮ ম্যাচে রিয়ালের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে বার্সার সংগ্রহ ১৯। 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি