হংকংয়ে বাজে মাঠে অনুশীলন বাংলাদেশের, দূরত্ব একঘণ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৫, ১৯:০৯আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৯:০৯

এশিয়ান কাপ বাছাই পর্বে ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যচে খেলবে বাংলাদেশ। হংকংয়ের মাঠে লড়াইয়ের আগে সেখানে অনুশীলনও করছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। তবে মাঠের বাজে অবস্থা ও দূরত্ব বেশ ভোগাচ্ছে হাভিয়ের কাবরেরার দলকে।

জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা রবিবার অনুশীলনের এক ফাঁকে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এই জিনিসটা যে আমাদের ফেস করতে হবে, সেই মেন্টালিটি নিয়েই আমরা এসেছি। গতকাল অনুশীলনের জন্য যে মাঠ দিয়েছিল, এর দূরত্ব আমাদের হোটেল থেকে এক ঘণ্টারও বেশি। মাঠের অবস্থাও খুব বাজে ছিল। আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম আমাদের সঙ্গে ওরা এরকম করবে। আজও একই।’ 

কথা বলেছেন সোহেল রানা। তবে পরিস্থিতি অনুযায়ী খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন সবাই। সোহেল রানা বলেছেন, ‘আমরা বিষয়টা সেভাবে নিচ্ছি না, মানসিকভাবে ভালোভাবেই নিচ্ছি। খেলার সঙ্গে বিষয়টা মেলাতে চাচ্ছি না। আমরা চাচ্ছি দ্রুতই যেন হংকংয়ের এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য। পরের ম্যাচ কীভাবে খেলবো, কী পরিকল্পনা থাকবে বা যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করছি। সেই ভুলগুলো যেন পরের ম্যাচে না করি, সেদিকেই আমরা মনোযোগী।’

স্বাগতিকদের হোম অ্যাডভান্টেজ নিয়ে তিনি জানালেন, ‘স্বাগতিক দল সুবিধা নেবেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমরা ইতিবাচক হিসেবেই নিচ্ছি। এতে  আমরা অভ্যস্ত।’

ঢাকায় রোমাঞ্চকর ৭ গোলের ম্যাচে হেরেছে বাংলাদেশ। এবার হারতে চায় না অতিথিরা। সোহেল রানা বলেছেন, ‘হংকংয়ের বিপক্ষে দেশে যেভাবে খেলেছি, তাতে আমি আশা করি, তাদের হারানোর মতো সামর্থ্য আমাদের আছে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি