মাঠে জিতেই হংকংকে জবাব দিতে বললেন বাফুফে সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৩

এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক হংকং চায়নার বিপক্ষে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে জামাল- হামজারা সেখানে অনুশীলন মাঠ ছাড়াও নানান বিড়ম্বনায় পড়েছেন। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বললেন, ‘খেলায় জিতেই আজ এর জবাব দিতে হবে।’

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সফরকারী দলকে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশ দল একদিন আগেও ভালো মাঠ পায়নি বলে জানা গেছে।

যদিও হংকং দলও ঢাকায় এসে এমন সুযোগ-সুবিধা নিয়ে অনুযোগ করেছিল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কমলাপুর ও বাফুফে ভবনের টার্ফ উদ্বোধনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক প্রশ্নের উত্তরে বলেন, ‘স্বাগতিক দেশ যে আচরণ করছে সেটা নিয়ে মন্তব্য করবো না। কারণ এএফসি স্ট্যান্ডার্ডে তারাও আমার কলিগ। তবে স্বাগতিক দেশ আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে যে অবস্থান বা আচরণ করেছে সেটার জবাব দিতে হবে আজকের খেলা জিতে, অন্য কোনও অভিযোগ না করে।’

সহকর্মীদের দুই পাশে রেখে বাফুফে ভবনে তাবিথ আউয়াল আরও বলেন, ‘হংকংয়ে এ রকম পরিস্থিতিতে পড়তে পারি, এটা কিন্তু আমাদের ম্যানেজার দেশ ছাড়ার সময় বলেছিলেন। ভারতের শিলংয়েও আমরা সহযোগিতা পাইনি। এটার জবাব একটাই- মাঠে জয়। আশা করি আমরা আজ জিতবো। খেলোয়াড়রা মানসিকভাবে শক্ত রয়েছে। আমরা জিতে দেখিয়ে দিতে চাই, এসব অপকৌশল করে লাভ হবে না।’

/টিএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী