চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান কাপ খেলতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৭আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৭

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ খেলছে ‘এইচ’ গ্রুপে। স্বাগতিক জর্ডানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শেষ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে পয়েন্ট হারায় অর্পিতা বিশ্বাসরা। আজ শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টায় জর্ডানের আকাবা স্টেডিয়ামে শক্তিশালী চাইনিজ তাইপের মুখোমুখি হবে সাইফুল বারী টিটুর শিষ্যরা। চীনে আগামী বছর মূল পর্বে খেলতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে চাইনিজ তাইপের ড্র হলেই চলবে।

চীনের টিকিট পেতে আপাতত কঠিন সমীকরণের সামনে বাংলাদেশের মেয়েরা। যদিও বাংলাদেশ দলের হেড কোচ সাইফুল বারী টিটু আশাবাদী, ‘কোয়ালিফাই করতে ম্যাচ জেতা ছাড়া আর কোনও বিকল্প নেই। চাইনিজ তাইপে বেশ শক্তিশালী। আমরা তাদের খেলা দেখেছি, জর্ডানের বিপক্ষে কীভাবে খেলেছে; গোল করেছে। এই জিনিসগুলো আমাদের এভোয়েড করতে হবে- জর্ডান কীভাবে গোল খেয়েছে, আর আমরা কী করলে খাবো না।’

আগের ম্যাচে চাইনিজ তাইপে ৬-১ গোলে জর্ডানকে হারিয়েছে। এখন তারা বাংলাদেশের সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাবে। অন্যদিকে, বাংলাদেশকে জিততেই হবে। তাই ভালোই চাপ অনুভব করছেন কোচ, ‘খানিকটা চাপ রয়েছে। এটা শেষ ম্যাচ, জয়ের কোনও বিকল্প নেই। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি।’

তাইপের বিপক্ষে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গোল করতে হবে। পাশাপাশি রক্ষণ থাকতে হবে অটুট। এ নিয়ে কোচ টিটু বলেন, ‘গোল না খাওয়ার ব্যাপার ছাড়াও কীভাবে তাদের বিপক্ষে গোল করা যায়, আমাদের মাথায় আছে। একটা গোলই খেলার মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। তাই শেষ ম্যাচটা খুব আত্মবিশ্বাসের সঙ্গেই আমরা খেলতে চাইছি।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
আড়াই কোটি ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করলো সিরিয়া
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী