মেসির হ্যাটট্রিকে প্লে-অফে মায়ামি

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১১:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৬

লিওনেল মেসির হ্যাটট্রিকে মেজর লিগ সকারে ৫-২ গোলে ন্যাশভিল এসসিকে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। তাতে জায়গা নিশ্চিত হয়েছে প্লে-অফেও। মায়ামির প্লে-অফ নিশ্চিতের দিনে আবার মেসির গোল্ডেন বুটও কার্যত নিশ্চিত হয়ে গেছে! 

আর্জেন্টাইন সুপারস্টার নিয়মিত মৌসুমের শেষ দিনে ২৬ গোল নিয়ে খেলতে নেমেছিলেন। যা আবার লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে দুই গোল বেশি। কিন্তু ২৮ ম্যাচে ২৯ গোল করে মেসি নিশ্চিতভাবে প্রথম এমএলএস গোল্ডেন বুটের পথে এগিয়ে গেছেন। মেসির নৈপুণ্যে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে শেষ পর্যন্ত তৃতীয় স্থান নিশ্চিত করেছে। আগামী ২৪ অক্টোবর শুরু হতে যাওয়া এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডে তারা মুখোমুখি হবে ন্যাশভিলেরই।

শুরুতে কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে ন্যাশভিল। কিন্তু ৩৪তম মিনিটে জর্ডি আলবার পাস থেকে বল পেয়ে মেসি বাঁ-পায়ের শটে বক্সের বাইরে থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন। ৯ মিনিট পরই হানি মুখতারের নিখুঁত ক্রসে হেড করে স্যাম সারিজ তার মৌসুমের ২৪তম গোল করে ম্যাচে সমতা ফেরান।

প্রথমার্ধের যোগ করা সময়ে মুখতারের শট পোস্টে লাগার পর জেকব শ্যাফেলবার্গ রিবাউন্ড থেকে গোল করে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে এগিয়েও দেন।

৬৩ মিনিটে মেসি মৌসুমের প্রথম পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে আবারও সমতায় ফেরান। লুইস সুয়ারেসের শটে বল মুখতারের হাতে লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন। 

৬৭ মিনিটে বালতাসার রদ্রিগেসের গোলে মায়ামি ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। আর ৮১তম মিনিটে মেসি দুর্দান্ত বাঁকানো এক শটে হ্যাটট্রিক পূরণ করেন।

শেষ দিকে যোগ করা সময়ে টেলাসকো সেগোভিয়া মায়ামির হয়ে আরও একটি গোল করলে ৫-২ ব্যবধানের বড় জয়ে মাঠ ছাড়ে মায়ামি। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম