১১ বছর পর আবাহনীকে হারালো ব্রাদার্স, মোহামেডানের হোঁচট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ অক্টোবর ২০২৫, ১৮:১৩আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১৩

বাংলাদেশ ফুটবল লিগে এবার শুরু থেকে যেন সুবিধা করতে পারছে না দুই ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং।  প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও জয় পায়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী লিমিটেড। গাজীপুরে পুলিশ এফসির সঙ্গে  ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন সাদা কালোরা। 

গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের খেলা শেষে লম্বা বিরতি ছিল। আজ ২২ দিন পর আবার মাঠে গড়ালে সমর্থকদের হতাশই হতে হয়েছে। 

প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল আবাহনী। ব্রাদার্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের। অথচ আকাশি-নীলদের ওপর দুই অর্ধেই দাপট দেখিয়েছে কমলা জার্সিধারীরা। ১১ বছর পর লিগে আবাহনীকে হারানোর স্বাদ দিয়েছে জামাল ভূঁইয়ারা। সবশেষ জয়টি এসেছিল  ২০১৪ সালের এপ্রিলে। 

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। মার্কোস রুদওয়ের সিলভার কাটব্যাক থেকে আবাহনী গোলকিপার মিতুল মারমাকে সহজেই পরাস্ত করেন তিনি। 

এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্স। বক্সের ভেতর অঞ্জনকে ফাউল করে বসেন ডিফেন্ডার হাসান মুরাদ। পেনাল্টি থেকে গোপিবাগের দলটিকে ফের উচ্ছ্বাসে ভাসান মার্কোস। 

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠা আবাহনী ব্যবধান কমায় যোগ করা সময়ের প্রথম মিনিটে। জাফর ইকবালের বাঁ প্রান্তের মাপা ক্রসে হেডে গোল করেন সুলেমানে দিয়াবাতে। আবাহনী জার্সিতে এটি তার প্রথম গোল। তবে ৫ খেলোয়াড় পরিবর্তন করেও হার এড়াতে পারেনি আকাশী নীল জার্সিধারিরা। 

প্রথম ম্যাচে ফর্টিসের কাছে হারের পর শহীদ বরকত স্টেডিয়ামে রবিবার মোহামেডান আগে গোল পায়। ১৯ মিনিটে রহমত মিয়ার লং থ্রো ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসি। বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের শটে সাদা-কালোদের এগিয়ে দেন রহিম উদ্দিন। 

বিরতির পরই ম্যাচে ফিরে আসে পুলিশ। ৪৯ মিনিটে শফিক কাগিমুর কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান মোহাম্মদ বাবলু। এরপর আর কেউ ব্যবধান বাড়াতে পারেনি।  এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

দিনের অপর ম্যাচে  ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে  ৫২ মিনিটে পুরান ঢাকার ক্লাবটি এগিয়ে যায় ক্লেমন্ত আদুর গোলে। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাজন হাওলাদার। 

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রহমতগঞ্জ। সমান ৪ পয়েন্ট পুলিশেরও। ১ পয়েন্ট নিয়ে টেবিলের আট ও নয়ে আছে আবাহনী ও মোহামেডান।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি