কীভাবে সারাদেশে ফুটবলার খুঁজে বের করতে হবে দেখিয়ে দিচ্ছে ফিফা

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ অক্টোবর ২০২৫, ১২:৩১আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৩১

প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) আয়োজন করেছে ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (টিডিএস) ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ওয়ার্কশপ (আবাসিক)। চার দিনের কর্মশালাটি যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে। শেষ হবে ২৪ অক্টোবর। 

ওয়ার্কশপটি ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (টিডিএস)-এর আওতায় সম্পূর্ণভাবে ফিফার অর্থায়নে হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো সারা দেশে একটি জাতীয় ফুটবল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তোলা। এতে মোট ৩২ জন কোচ (এএফসি ‘এ’ ও ‘বি’ লাইসেন্সধারী) অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে ২০ জন কোচ বিএফএফ পুরুষ ট্যালেন্ট স্কাউট এবং ১২ জন কোচ কাজ করবেন বিএফএফ নারী ট্যালেন্ট স্কাউট হিসেবে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই কোর্সের জন্য কোনও ফি নিচ্ছে না। অংশগ্রহণকারীদের জন্য বিএফএফ পূর্ণাঙ্গ আবাসন, খাবার ও জার্সি প্রদান করছে। কর্মশালা শেষে দেয়া হবে সার্টিফিকেট। 

বছরজুড়ে এই প্রশিক্ষিত স্কাউটরা বিএফএফ-এর হয়ে সারা দেশে বয়সভিত্তিক, আঞ্চলিক ও জাতীয় টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করবেন। 

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এই উদ্যোগটি প্রথম। আনুষ্ঠানিক স্কাউটিং নেটওয়ার্ক গঠনের মাধ্যমে দেশের প্রতিভা অন্বেষণ ও ফুটবলার তৈরিতে দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এই কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করছেন ফিফার রিজিওনাল টেকনিক্যাল কনসালট্যান্ট চোকি নিমা ও  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর এ.কে.এম. সাইফুল বারী টিটু। 

কর্মশালা শুরুর  আগে চোকি নিমা বলেছিলেন, ‘ফিফা ট্যালেন্ট ডেভলপমেন্ট স্কিমের অংশ ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। আগামী চার দিন কোচদের খেলোয়াড়দের বাছাই করার নানা প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা করবো। যাতে পরবর্তীতে কোচরা খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে এই জ্ঞান কাজে লাগাতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি