ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১০:১৩ আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:১৩

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে আপাতত কোথায় যাচ্ছেন না লিওনেল মেসি। বরং বর্তমান দল ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাধতে রাজি হয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। নতুন করে চুক্তি অনুযায়ী ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত মেসি ক্লাবটির সঙ্গে থাকছেন। এক বিবৃতিতে ইন্টার মায়ামি এ খবর নিশ্চিত করেছে।

এ ছাড়া ক্লাবের অফিশিয়াল এক্স ফিডে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে মায়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কের ভিতরে বসে মেসিকে হাস্যোজ্জ্বল অবস্থায় চুক্তিতে সই করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ‘হি ইজ হোম’।

ক্লাবের এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী মেসি বলেছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মায়ামি ফ্রিডক পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। মায়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) থেকে মায়ামিতে যোগ দেন মেসি। চলতি মৌসুমে রয়েছেন দুর্দান্ত ফর্মে। মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতেছেন। ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী মেসি নিজেই। লিগে মায়ামির হয়ে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করেছেন। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির নামই রয়েছে।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
মেসি-সুয়ারেজ নৈপুণ্যে বড় জয় পেলো মায়ামি
আর্জেন্টিনাকে বিদায় জানানো মেসির সামনে এখন লক্ষ্য তিনটি
মেসির ম্যাচ ঘিরে বাণিজ্য, লাভের ভাগ পায়নি আফ্রিকার দল?
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?