‘ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে সবাই রোমাঞ্চিত থাকে, ভারতের বিপক্ষে জিততে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ অক্টোবর ২০২৫, ২১:৪৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২২:৪৪

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বর এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর হবে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ। তাই আজ থেকেই জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে। অধিনায়ক জামাল ভূঁইয়া তো ভারত ম্যাচকে সামনে রেখে রোমাঞ্চিত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে খেলোয়াড়দের রিপোর্টিং ছিল। সেখানে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘আজকে তো প্রথম দিন, পুরো স্কোয়াড জয়েন করেনি। ৩-৪ দিন পরে ফুল স্কোয়াড থাকবে। হামজা-শমিত একটু দেরিতে যোগ দেবে। আশা করি ভালো একটা ক্যাম্প হবে।’ 

বাংলাদেশ-ভারত ম্যাচ মানে অন্যরকম উত্তেজনা। সমর্থকদের আগ্রহও অনেক। জামাল বলেন, ‘এটা বড় ম্যাচ। বাংলাদেশ-ভারতের একটি ভালো ইতিহাস আছে। আমরা ভারতের সঙ্গে জিততে চাই। ভারত অনেক বছর পরে বাংলাদেশে এসে খেলবে। এটা খুব ভালো স্মৃতি (সাদের সেই গোল, ভারতের মাঠে)।’

১৮ নভেম্বর ম্যাচ জেতার লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের। বলেন, ‘ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে সবাই রোমাঞ্চিত থাকে। শুধু ফুটবল ভক্তরা নয়, এমনকি যারা ফুটবল নিয়মিত খোঁজ-খবর রাখে না তারাও। কারণ এটা ভারত। আমরা যারা বাংলাদেশি, আমরা ভারতের বিপক্ষে জিততে চাই।’ 

১৩ নভেম্বরের প্রীতি ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তান আর নেপালের মান কাছাকাছি। খুব বড় কোনও পার্থক্য নেই। এটা একটা প্রস্তুতি ম্যাচ। ভারত ম্যাচের আগে এটা ভালো হবে আমাদের জন্য। আমরা মনে করেছি আফগানিস্তান আসবে। কিন্তু তারা আসেনি।’

‘আমার দলে (ব্রাদার্সে) ৪-৫ জন নেপালি খেলোয়াড় আছে। সবাই জাতীয় দলে খেলে। একটু ফান হবে ওদের সঙ্গে খেলা হলে।’

ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম প্রসঙ্গে জামাল বলেন, ‘এই গ্রুপের সঙ্গে ফাহামিদুলের ভালো তালমিল রয়েছে। ব্যক্তিগতভাবে আমি ফাহামিদুলের উপস্থিতিটা খুব উপভোগ করি। ও খুব ভালো ছেলে।’

‘আপাতত সহকারী কোচের অধীনে অনুশীলন হবে। হাভিয়ের কাবরেরা কবে আসবেন ঠিক হয়নি। এমনকি প্রস্তুতি শুরুর আগে আনুষ্ঠানিক কোনও খেলোয়াড়দের তালিকাও ঘোষণা হয়নি!’

/টিএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী