আন্তর্জাতিক ফুটবলে প্রথম লাল কার্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১০:১৬আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৬

এক রাতে অপ্রত্যাশিত অনেক ঘটনাই ঘটলো। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নেমে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার লাল কার্ড দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার লাল কার্ডের দিন আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে অপ্রত্যাশিত হারও দেখেছে পর্তুগাল। তাতে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগিজদের। তবে আইরিশদের এই জয়ে ক্ষীণ আশা বেঁচে রয়েছে। 

এক দশক ধরে বড় কোনও টুর্নামেন্টে কোয়ালিফাই করা হয়নি আয়ারল্যান্ডের। সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ২০০২ সালে। বাঁচা-মরার ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই টিকে থাকতো তাদের আশা। কিন্তু পর্তুগালের বিপক্ষে জয়ে তারা শুধু টিকেই থাকল না। প্রথমার্ধে ট্রয় প্যারটের জোড়া গোল দলটিকে দিয়েছে সাম্প্রতিক সময়ের সেরা পারফরম্যান্সের স্বাদও।

এখন প্লে-অফে উঠতে রবিবার বুদাপেস্টে জিততেই হবে আয়ারল্যান্ডকে। কারণ দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরি আর্মেনিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে অবস্থান মজবুত করেছে। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিতো পর্তুগাল। সেটা হয়নি দেখে এখন ঘরের মাঠে তলানিতে থাকা আর্মেনিয়ার সঙ্গে ড্র করলে বিশ্বকাপে জায়গা করে নেবে তারা। কিন্তু পর্তুগালকে সেটা করতে হবে রোনালদোকে ছাড়াই। কারণ, আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ও’শের পিঠে কনুই দিয়ে আঘাত করে শুরুতে হলুদ কার্ড পেলেও ভিডিও রিভিউর পর সেটা হয়ে যায় তার পর্তুগাল ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। তাও আবার সেটা ঘটেছে ২২৬তম আন্তর্জাতিক ম্যাচে।

লিসবনে গত মাসেই টানা সপ্তম বিশ্বকাপ নিশ্চিত করার পথে ছিল পর্তুগাল। সেটা হয়নি যোগ করা সময়ে হাঙ্গেরি সমতায় চলে আসায়। এই ম্যাচেও তারা ১৭ মিনিটে পিছিয়ে পড়ে। জাল কাঁপান প্যারট।

চিডোজি ওগবেনের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়ত। বিরতির ঠিক আগে স্ট্রাইকার প্যারট আবারও দারুণ ফিনিশিংয়ে জালে বল পাঠান।

রোনালদোকে ঘণ্টা পার হতে না হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। তখন ব্যঙ্গ করে সমর্থকদের প্রতি হাততালিও দেন তিনি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী