বাংলাদেশের কাছে হেরে ভারতের কোচ বললেন, ‘এটা খুবই খারাপ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৯ নভেম্বর ২০২৫, ০১:১৩আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৩

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছে ভারত। ২২ বছর পর আবারও হেরে হতাশ দক্ষিণ এশিয়ার জায়ান্টরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দলের কোচ খালিদ জামিল জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অল্প কথায় বলেছেন, “আমরা হেরেছি-এটা খুবই খারাপ, খুবই খারাপ। না, না, দুর্ভাগ্য বলে কিছু না। এটাই ফুটবল। আপনি কঠোর পরিশ্রম করলে ৩ পয়েন্ট পাবেন। আমাদেরও খুব কঠোর পরিশ্রম করতে হতো তিন পয়েন্ট পাওয়ার জন্য।”

ম্যাচজুড়েই দারুণ ছিলেন হামজা চৌধুরী । প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের শট দারুণভাবে হেডে  ক্লিয়ার করে ভারতকে সমতায় ফিরতে দেননি লেস্টার সিটির  ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে ভারতের কোচ সবার খেলারই প্রশংসা করে বলেন, “আপনারা দেখেছেন, আমরা যে গোলগুলো খেয়েছি, সেগুলো কাউন্টার-অ্যাটাক থেকে এসেছে। আমি গতকালই বলেছি, সব খেলোয়াড়ই ভালো-শুধু হামজা একা নয়।”

দক্ষিণ এশিয়ার ডার্বিতে মেজাজ হারানোর ঘটনাও দেখা গেছে। প্রথমার্ধের শেষ দিকে তপু বর্মণের করা একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় কিছুটা। তপু ও নারাভি নিখিলকে হলুদ কার্ড দেখান ফিলিপাইনের  রেফারি। ভারত কোচ অবশ্য স্বাভাবিকভাবে নিয়েছেন এসব ঘটনা। তার ভাষ্য, “ফুটবলে এমনটা হয়। কখনও শারীরিক, কখনও অন্যরকম। ফুটবল এমনই একটি খেলা।”

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি