বিজিএমইএ’র সঙ্গে প্রথমবারের মতো মেলবন্ধনে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৫, ১৯:০১আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৯:০১

বাংলাদেশের পোশাক শিল্প কর্মীদের কল্যাণ, ফুটবলের প্রসার এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইনকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে নতুন এক পদক্ষেপ নেওয়া হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) মধ্যে সই হয়েছে।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিজিএমইএ’র  সভাপতি মাহমুদ হাসান খান এবং বাফুফের  সভাপতি সই করেন। এর মাধ্যমে বিজিএমইএ বাংলাদেশের কোনও স্পোর্টস ফেডারেশনের  সঙ্গে অংশীদারত্ব স্থাপনকারী প্রথম ট্রেড বডি হিসেবে গণ্য হলো।

এই সমঝোতা স্মারকের প্রধান লক্ষ্য হলো— যৌথ কর্মসূচি, প্রশিক্ষণ উদ্যোগ, প্রতিভা বিকাশ এবং ক্রীড়াসংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পোশাক শিল্পকর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের ফুটবলের অগ্রগতিতে অবদান রাখা।

গুরুত্বপূর্ণ সহযোগিতা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— বাফুফে  বিজিএমইএ’কে ফুটবল ইভেন্ট আয়োজনে কারিগরি দল এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে। পোশাককর্মীদের রেফারি এবং কোচিং লাইসেন্সের মতো সফট স্কিলে প্রশিক্ষণ দিতেও সহায়তা করবে বাফুফে ।

উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিজিএমইএ সদস্যদের জন্য প্রোগ্রাম গ্রহন করবে।

আন্তর্জাতিক ম্যাচগুলোতে বিজিএমইএ এর প্রামান্য চিত্রগুলো (ডকুমেন্টারি) বড় স্ক্রিনে প্রদর্শন করে ‘মেইড ইন বাংলাদেশ' জোরালোভাবে প্রমোট করা হবে।

বাফুফে বৈশ্বিক ফুটবল ফোরামে বিজিএমইএ এবং বাংলাদেশের পোশাক শিল্পকে প্রমোট করবে।

বিজিএমইএ বিএফএফ’র জার্সী চাহিদা পূরণে অংশীদারদের নিয়ে কাজ করতে পারবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জার্সি ও ট্রাভেল পোশাক ডিজাইনে সহায়তা করবে।

দুই সংস্থা যৌথভাবে শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি উন্নয়নের জন্য সচেতনতামূলক প্রচারাভিযান চালাবে। পাশাপাশি, কারখানার কর্মীদের সন্তানদের তৃণমূল ফুটবলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি  মাহমুদ হাসান খান বলেছেন, বিশ্ব আজ বাংলাদেশকে চেনে আমাদের পোশাকের শক্তিতে, আমাদের অর্থনৈতিক সাফল্যের গাঁথা দিয়ে। আমরা স্বপ্ন দেখি, এইবার বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে আমাদের ফুটবলের নৈপুণ্যে, আমাদের ক্রীড়াঙ্গনের সাফল্যে। শিল্প এবং ক্রীড়ার এই যৌথ পথচলা বিশ্বজুড়ে বাংলাদেশের সম্মানকে নতুন উচ্চতা দেবে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, এই সমঝোতা স্মারকের ফলে পোশাক শিল্প ও ফুটবলের দেশের জন্য একসাথে কাজ করার পথ তৈরি হলো। তিনি ফুটবলকে তৃনমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য বিজিএমইএ এর সহযোগিতা কামনা করেন।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী