তোরেসের হ্যাটট্রিকে শীর্ষে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে বার্সা

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫

ফেরান তোরেসের হ্যাটট্রিকে লা লিগায় শীর্ষে পয়েন্ট ব্যবধান চারে নিয়ে গেছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে হারিয়েছে ৫-৩ গোলে। 

শুরুতে দ্রুত একটি গোল খাওয়ার পরও বার্সা দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত করেছে। তাতে শীর্ষে রিয়াল মাদ্রিদের ওপর চার পয়েন্টের লিড বাড়িয়েছে তারা।

বার্সেলোনা ম্যাচের ৬ মিনিটে অ্যান্টনির গোলে পিছিয়ে যায়। তোরেস ১৩ মিনিটের মধ্যে দুইবার গোল করে সেই ধাক্কা কাটাতে ভূমিকা রাখেন। এরপর ৩১ মিনিটে রুনি বার্দগজি ক্লাবের হয়ে লা লিগায় তার প্রথম গোল করে স্কোর ৩-১ করেন। ৪০ মিনিটে পরে হ্যাটট্রিক পূরণ করেন তোরেস।

৫৯ মিনিটে লামিনে ইয়ামালের পেনাল্টি বার্সার লিড আরও বাড়ায়। বেতিস তারপরও হাল ছাড়েনি। ৮৫ মিনিটে ডিয়েগো লরেন্তে কর্নার থেকে ব্যবধান কমান এবং পাঁচ মিনিট পরে কুচো হার্নান্দেজ পেনাল্টি থেকে দলটির ব্যবধান আরও কমান। শেষ পর্যন্ত অবশ্য বার্সা ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়। 

১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে রয়েছে। মাদ্রিদ তাদের থেকে চার পয়েন্ট পিছিয়ে আছে। যদিও একটি ম্যাচ কম খেলেছে।

এদিকে, প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে তারা। সিটির পয়েন্ট ৩১, আর্সেনালের সংগ্রহ ৩৩। লিভারপুল অবশ্য হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছেড়েছে। লিডসের সঙ্গে ড্র করেছে ৩-৩ গোলে।  

/এফআইআর/    
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি