বাংলাদেশের আরহাম এখন অস্ট্রেলিয়ার দলে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১৮

গত বছর অক্টোবরে বাংলাদেশের জার্সিতে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে খেলেছিলেন প্রবাসী আরহাম ইসলাম। এবার এই ফরোয়ার্ড জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলে। জাপানে একটি ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে আরহামকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল অস্ট্রেলিয়া।

ওই বাছাইয়ে সাদামাটা ছিল বাংলাদেশ। চার ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছিল দল। চার ম্যাচের সবগুলো জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান।

কম্বোডিয়াতে খেলার পর বাংলাদেশের হয়ে আর কোনও বয়ঃভিত্তিক প্রতিযোগিতায় খেলার সুযোগ মেলেনি আরহামের। ওয়েস্টার্ন ইউনাইটেডের যুব দলে খেলা এই ফরোয়ার্ড এবার পেলেন অস্ট্রেলিয়ার যুব দলে খেলার সুযোগ।

আরহাম গত বছর বসুন্ধরা কিংস মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়ে কম্বোডিয়া যাওয়ার আগে বলেছিলেন, ‘আমি ৬ বছর বয়স থেকে বাবার সঙ্গে খেলে বড় হয়েছি। আমার ইচ্ছা ফুটবল খেলে যাবো। বাংলাদেশ দলের হয়ে খেলতে পারলে অনেক ভালো লাগবে।’

আর ওয়েস্টার্ন ইউনাইটেডের কোচ তো তখন বলেই দিয়েছিলেন, ‘নিজের মাতৃভূমির জন্য খেলবে, নিজের সর্বোচ্চটা দিতে হবে। নিজেকে উজাড় করে দেবে।’

এক বছর পর আরহাম এখন নিজের আরেক দেশ অস্ট্রেলিয়ার দলে!

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম