রোকেয়া পদক পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:১১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

নারী ফুটবলে বাংলাদেশ এগিয়ে চলেছে। টানা দুবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছে। নারী ফুটবলে সাফল্যের কারণে প্রথমবারের মতো একুশে পদক পেয়েছে পুরো দল। এবার এই বছরের মর্যাদাপূর্ণ রোকেয়া পদক পেয়েছেন পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। এমন স্বীকৃতি পেয়ে রীতিমত উচ্ছ্বসিত রাঙামাটি থেকে উঠে আসা ফরোয়ার্ড।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে পুরস্কারটি দেওয়া হয়। তিনি ছিলেন বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত। প্রতি বছর ৯ ডিসেম্বর সরকারিভাবে বেগম রোকেয়া দিবস পালিত হয় এবং এই দিনে পদক প্রদান করা হয়। বাংলাদেশ দলের সাফল্যে ঋতুপর্ণা দারুণ পারফর্ম করেছেন। তাকে ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। স্ব-স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঋতুপর্ণাসহ চার জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

পদক পাওয়ার অনুভূতি নিয়ে ঋতুপর্ণা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘যেকোনও পুরস্কার বা সম্মাননা আমার জন্য অনেক বড় বিষয়। এটি আমাকে অনেক উৎসাহ দেয়। এই প্রথম কোনও ফুটবলার রোকেয়া পদক পেলো, তাই এটা আমার কাছে বিরাট সাফল্য মনে হচ্ছে। আমি খুব, খুব খুশি।’

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

ঋতুপর্ণা আরও বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। এটি একটি রাষ্ট্রীয় পুরস্কার। তাই এটি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

এমন পুরস্কার সব নারীর জন্য বড় অনুপ্রেরণা বলে জানালেন ঋতুপর্ণা, ‘এই পুরস্কার শুধু আমার একার নয়—এটি বাংলাদেশের সব নারীর জন্য অনুপ্রেরণা। এটি আগামী প্রজন্মের ওপর ভালো প্রভাব ফেলবে।’

সব বাধা পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে চান ঋতুপর্ণা। তার ভাষায়, ‘জীবনে সবাই বাধার মুখে পড়ে, ছেলে-মেয়ে উভয়েই। আমাদের সবার সেই বাধাগুলো পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি ইউনিসেফের হয়ে কাজ করছি। ভবিষ্যতে আরও সুযোগ পেলে আমি তা গ্রহণ করবো।’

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি