ভারতকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পেলেন জামাল-হামজারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০২৫, ১৯:১৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৪

২০০৩ সালের পর গত ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২২ বছর পর ভারতকে হারানোয় ফুটবল দলের জন্য ড্রেসিংরুমে তাৎক্ষণিকভাবে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই পুরস্কারের টাকা অবশেষে জামাল ভূঁইয়াদের দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

২৩ ফুটবলার ও কোচসহ ৭ অফিসিয়ালকে ৭ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে ক্রীড়া পরিষদ। এতে মোট পুরস্কারের অর্থের পরিমাণ ঘোষিত ২ কোটি টাকার চেয়ে ১০ লাখ টাকা বেশি।

পুরস্কারের জন্য বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদকে ৪০ জনের একটি তালিকা দিয়েছিল। সেখান থেকে ভারত ম্যাচের স্কোয়াডের ২৩ ফুটবলার ও ৭ জনের নামে চেক তৈরি করে ক্রীড়া পরিষদ। বাদ পড়েছেন মিডিয়া ম্যানেজার, ফিজিও, ডাক্তার ও টিম অ্যাটেন্ডেন্ড।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী