কিংস অ্যারেনায় অনুশীলন করতে না পেরে ক্ষুব্ধ মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ২৩:২৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২৩:২৭

শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বসুন্ধরা কিংসের মুখোমুখি হতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং। তপু বর্মণদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় ম্যাচটি হচ্ছে। তার আগে আলফাজ আহমেদের কোচিংয়ে সাদা-কালো দলটি সেখানে অনুশীলন করতে না পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।

ম্যাচের আগের দিন ভেন্যুতে অনুশীলন করতে না পেরে মোহামেডান কোচ আলফাজ আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘বসুন্ধরা কিংসের মতো একটা প্রফেশনাল ক্লাব যে আনপ্রফেশনাল তারা সেটাই দেখালো, এটা আসলে আমাদের চিন্তার বাইরে ছিল। তারা কেন আমাদেরকে একদিনের অনুশীলনের শিডিউল দিলো না, এটা আসলে আমি বুঝতে পারছি না।’

মোহামেডান আজকে অনুশীলন করার জন্য গতকাল থেকে যোগাযোগ করে আসছিল। আজ তারা জানতে পেরেছে মাঠ পাবে না।  কোচ এ নিয়ে বলেছেন, ‘আমরা আসলে বিকাল থেকে চেষ্টা করছিলাম ফুটবল ফেডারেশনের মাধ্যমে যোগাযোগ করতে। তারা আমাদের অপেক্ষায় রেখেছিল। পরে জানতে পারলাম মাঠ দেওয়া হবে না। এতটুকুই আমি জানি।’

বাংলাদেশ ফুটবল লিগের বাইলজে অনুশীলনের বিষয়টি ১২ নম্বর অনুচ্ছেদে রয়েছে। সেখানে ১২.১ উপ ধারায় রয়েছে, অ্যাওয়ে দলকে ম্যাচের আগের দিন কমপক্ষে একটি অনুশীলন সেশন স্টেডিয়ামে করবে এবং এটা হোম ক্লাবকে নিশ্চিত করতে হবে। 

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান আবার লিগ কমিটির চেয়ারম্যান। জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ বলেছেন, ‘লিগ কমিটিতে ইমরুল ভাই আছেন। তার কাছ থেকে আমরা এটা আশা করি নাই। কারণ উনি একদিকে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং  লিগ কমিটির চেয়ারম্যান। একটা দলকে অ্যাওয়ে ম্যাচের জন্য প্রতিপক্ষের মাঠে অনুশীলন করার সুযোগ করে দেওয়া উচিত, এটা তার অবশ্যই জানা আছে।’

মোহামেডানের এমন অভিযোগের প্রেক্ষিতে বসুন্ধরা কিংসের কাছ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী