শেষটাও ভালো হলো না সানজিদাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ৭ গোল হজম করা বাংলাদেশের নাসরিন অ্যাকাডেমি লিগ পর্বের শেষ ম্যাচেও জয়বঞ্চিত থাকল। বুধবার (১৭ ডিসেম্বর) ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ দিকে গোল করে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে সানজিদা আক্তারের দল।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানের লিগ চ্যাম্পিয়ন ট্রান্সপোর্ট ইউনাইটেড বিরতির আগেই লিড নেয়। ম্যাচের ৩৯ মিনিটে গোল করে এগিয়ে যায় তারা।

জয়ের স্বপ্ন দেখা ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৮৭ মিনিটে সমতায় ফেরায় নাসরিন অ্যাকাডেমি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়।

প্রথমবারের মতো সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে নাসরিন অ্যাকাডেমি। টুর্নামেন্টে দুই ম্যাচ ড্র ও তিন ম্যাচে হারের রেকর্ড নিয়ে দেশে ফিরতে হচ্ছে সানজিদা আক্তার, প্রীতি ও তাদের সতীর্থদের।

এর আগে দলের অধিনায়ক সানজিদা আক্তার বলেন, “আমাদের প্রস্তুতি সেভাবে নেওয়া হয়নি। ফলে এই ক্লাব কাপে ভালো ফল আসেনি। দল গঠনটাও প্রত্যাশিত মানের হয়নি।”

/টিএ/এম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম