‘সুস্থ হতে রোমানিয়া থেকে ওষুধ এনে খেয়েছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বিশ্বনাথ ঘোষের জন্য অমানিষার এক রাত। ভুটানের বিপক্ষে ম্যাচে খেলে রাতে বাম পায়ের ব্যথায় ঘুমাতে পারছিলেন না। কিছুটা ফুলেও উঠে। টানা তিনমাস ব্যথা নিয়ে কম ভোগেননি। ঠিকমতো রোগই চিহ্নিত করা যাচ্ছিলো না। একপর্যায়ে থাইল্যান্ড গিয়ে অপারেশনও করতে হয়েছে। অনেক চড়াই-উৎরাইয়ের পর দীর্ঘ ১৫ মাস পর দিনকয়েক আগে আবাহনী লিমিটেডের বিপক্ষে শেষ দিকে মাঠে নেমে নিজেকে যেন ফিরে পেলেন। সুস্থ হয়ে রোমানিয়া থেকে ওষুধ এনেও খেতে হয়েছে ২৭ বছর বয়সী ডিফেন্ডারকে!

বিশ্বনাথ ডিফেন্ডিংয়ের পাশাপাশি লম্বা থ্রোয়ে বেশ আলোচিত। বসুন্ধরা কিংস কিংবা জাতীয় দলে সুনামের সঙ্গে খেলছিলেন। ভুটানের বিপক্ষে ম্যাচে এক আঘাতে যেন ক্যারিয়ারে ঘোর অমানিষা নামে। বিশ্বনাথ বাংলা ট্রিবিউনকে বলছিলেন, ‘ভুটানের বিপক্ষে ম্যাচের পর রাতে পায়ে ব্যথা অনুভব করি। এরপর থেকে মাঠের অনুশীলন কিংবা খেলা দুটো থেকে দূরে সরে যেতে হয়েছে। এইসময়ে চিকিৎসা কম হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে। তারপরও আশাহত হইনি, সবাই সাহস জুগিয়েছে। নিজেও আশাবাদী ছিলাম। তাই কঠোর পরিশ্রমের পর আবার ফিরতে পেরেছি। এখন অল্প করে গেম টাইমিং পাচ্ছি। শিগগিরই পুরো দমে আমাকে দেখতে পাবেন।’

এই সময়ে মাঠের বাইরে থেকে নিদারুণ খারাপ লাগা কাজ করেছে বিশ্বনাথের মাঝে। তার ভাষায়, ‘দেখুন আমার কাজ হলো ফুটবল খেলা। সেটা যদি খেলতে না পারি তাহলে তো খারাপ লাগবেই। তবে আমি একজন লড়াকু ফুটবলার। সবার আশীর্বাদে ও ক্লাবের সহযোগিতায় ফিরে এসেছি।’

বিশ্বনাথের চিকিৎসায় ক্লাবের পাশাপাশি তৎকালীন রোমানিয়ার কোচ ভ্যালেরি তিতে অবদান রেখেছেন। কোচ নিজেই নিজের দেশ থকে ওষুধ এনে দিয়েছেন। বিশ্বনাথ বলেছেন, ‘সুস্থ হতে রোমানিয়া থেকে ওষুধ এনে খেয়েছি। তিতে নিজেই তাদের দেশের জাতীয় দলের ডাক্তারের সঙ্গে কথা বলে অন্য ওষুধ এনে দিয়েছেন। যা আমার বেশ কাজে দিয়েছে। আসলে আমার সুস্থ হতে সবার অবদান রয়েছে।’

নতুন বছরে মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ফিরতে চান বিশ্বনাথ, ‘আসলে দীর্ঘমেয়াদে চোটের পর আমি নতুন করে মাঠে ফিরেছি। যদি কিংসের হয়ে মাঠ মাতাতে পারি তাহলে তো নিশ্চয় জাতীয় দলে দেখতে পাবেন। আগে কিংসের হয়ে খেলতে চাই। ক্লাবটি আমার জন্য অনেক কিছু করেছে। তাদের হয়ে মাঠে কিছু করে দেখাতে পারলে ভালো লাগবে। তাদের প্রতি আমার অনেক ঋণ।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী