২৩ গোলের ম্যাচে মারামারি, মনিকা-তহুরা নিষিদ্ধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৮

নারী ফুটবল লিগে ফরাশগঞ্জের ২৩-০ গোলে জয়ের ম্যাচে মারামারির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। লাল কার্ড দেখেছিলেন একাধিক ফুটবলার।   কাচারিপাড়া একাদশের বিপক্ষে সেই ঘটনার পর দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন পুরান ঢাকার দলটির দুই তারকা ফুটবলার তহুরা খাতুন ও মনিকা চাকমা। এছাড়া দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কাচারিপাড়ার সাবিত্রী ত্রিপুরাও।

গত ৪ জানুয়ারি লিগে কমলাপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ফরাশগঞ্জ। ম্যাচের ২১তম মিনিটে হাতাহাতির ঘটনায় তখন লাল কার্ড দেখেন ফরাশগঞ্জের মনিকা চাকমা ও কাচারিপাড়ার সাবিত্রী ত্রিপুরা। হলুদ কার্ড দেখেন ফরাশগঞ্জ অধিনায়ক মারিয়া মান্দা। 

বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ভিডিও ফুটেজ দেখে মনিকা, তহুরা এবং সাবিত্রীকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিয়েছে।

তবে ফরাশগঞ্জের ম্যানেজার বাবুরাম বলেছেন, ‘ওই ম্যাচে রেফারির আরও যত্নবান হওয়া উচিত ছিল। আপিল কমিটির কাছে আমরা শাস্তির বিরুদ্ধে আবেদন করবো। আমাদের বিদেশি খেলোয়াড় পূজা ইনজুরিতে প্রায় দুই সপ্তাহ বাইরে। এটা আমাদের দেশের খেলোয়াড়দের কেউ হলে সামনে নারী এশিয়া কাপে প্রভাব পড়তো। ফুটবলারদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রেফারির।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি