সাগরিকার ৫ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৬, ২০:২২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:২২

বাংলাদেশ ফুটবল লিগে ১৫-০ গোলে নাসরিন একাডেমিকে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে পুলিশ এফসি। সাগরিকার ৫ গোলের দিনে জোড়া গোল পেয়েছেন অধিনায়ক সানজিদা আক্তার, আইরিন খাতুন, রোজানা বিনতে রিজবি এবং সাবিনা আক্তার রুবি। একবার করে জালের দেখা পেয়েছেন সুরমা জান্নাত ও কোহাতি কিসকু।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে আনসার ও ভিডিপি ফুটবল ক্লাবকে ৫-১ ব্যবধানে হারায় বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব। আর্মির পক্ষে জোড়া গোল করেন মোসাম্মৎ সুলতানা ও তনিমা বিশ্বাস। এক গোল পেয়েছেন শিখা আক্তার। আনসারের হয়ে ব্যবধান কমানো গোলটি আসে বয়সভিত্তিক দলের উইঙ্গার মামনি চাকমার কাছ থেকে।

নারী ফুটবল লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতেছে আর্মির মেয়েরা। ৯ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট পেয়ে দুইয়ে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তিনে থাকা পুলিশের পয়েন্টও সমান ৬। তিন ম্যাচ খেলে একটিতে জিততে না পারা বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন পয়েন্ট টেবিলের তলানীতে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম