ইতিহাস গড়ে সুপার কাপের ফাইনালে বার্সা 

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৩

স্প্যানিশ সুপার কাপে ইতিহাস গড়ে ফাইনালে নাম লিখিয়েছে বার্সেলোনা। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অ্যাথলেটিক ক্লাবকে একরকম উড়িয়ে দিয়েছে। জিতেছে ৫-০ গোলের ব্যবধানে। 

সৌদি আরবে অনুষ্ঠিত সেমিফাইনালে ১৫ বারের চ্যাম্পিয়নরা মাত্র ১৬ মিনিটের ব্যবধানে চারটি গোল করে শুরুর অর্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। যার মাধ্যমে রচিত হয় নতুন ইতিহাসও! স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে প্রথমার্ধে চার গোল করা প্রথম দল এখন তারা। 

ম্যাচের ২২তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে গোলের খাতা খুলেছেন ফেরান তোরেস। ৩০ মিনিটে ফেরমিন লোপেজ দুর্দান্ত এক শটে ব্যবধান বাড়িয়েছেন। ৪ মিনিট পর রুনি বার্গহাইয়ের শক্তিশালী শট অ্যাথলেটিক ক্লাব গোলরক্ষক উনাই সিমন রুখে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নিচ দিয়ে হাত ফসকে বল চলে যায় জালে। ৩৮ মিনিটে রাফিনহা চতুর্থ গোলটি করে বার্সেলোনার স্কোরশিট নিয়ে যান ধরাছোঁয়ার বাইরে। বিরতির চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলটিও তুলে নেন এই ব্রাজিলিয়ান। সিমনের অসহায়ত্বে তখন ব্যবধান দাঁড়ায় ৫-০।

এরপর পুরো ম্যাচেই নিয়ন্ত্রণে থাকে বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয়ের স্বাদ পেয়েছে হান্সি ফ্লিকের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে অ্যাতলেতিকো মাদ্রিদ কিংবা ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের যেকোনও একটি দল। আগামী রবিবার জেদ্দায় অনুষ্ঠিত হবে ফাইনাল। 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী