বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে শেষ চারে মিসর

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ১২:১১আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১২:১১

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়েছে মিসর। তাতে আবারও গোলের দেখা পেয়েছেন মোহাম্মদ সালাহ। আগামী বুধবার তানজিয়ারে সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে মিসর। ২০২১ সালের ফাইনালে এই সেনেগালের কাছেই শিরোপা হারাতে হয়েছিল সালাহদের।

ম্যাচের চতুর্থ মিনিটে ওমর মারমুশের গোলে এগিয়ে যায় মিসর। শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উত্তর আফ্রিকার দলটি।

তার পরও আইভরি কোস্ট সহজে হার মানেনি। লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে তারা ম্যাচে থাকার চেষ্টা করেছে। তার পরও আধা ঘণ্টা পার হওয়ার পর রামি রাবিয়ার হেডে মিসরের ব্যবধান দাঁড়ায় ২-০।

বিরতির ঠিক আগে আহমেদ ফাতুহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা জাগে আইভরি কোস্টের। কিন্তু খুব দ্রুত সেটার সম্ভাবনারও ইতি ঘটান সালাহ। গোল করে আবারও মিসরকে দুই গোলের লিড এনে দেন সাতবারের চ্যাম্পিয়নদের।

ম্যাচের ৭৩ মিনিটে গুইলা দুয়ের ব্যাকহিল শটে আইভরি কোস্ট ব্যবধান কমালে শেষ দিকে জমে ওঠে লড়াই। কিন্তু এবার আর রূপকথার প্রত্যাবর্তন লেখা হয়নি দলটির।

অপর কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে নাম লিখিয়েছে নাইজেরিয়া। সেমিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো। 


/এফআইআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে কি তবে ‘ইসলামি ন্যাটো’র উত্থান ঘটছে
তুরস্কের প্রস্তাবিত ৪ দেশীয় সামরিক জোট নিয়ে সতর্ক অবস্থানে সৌদি-মিসর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ফের শুরুর আহ্বান মিসর, জার্মানি ও বাহরাইনের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি