বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত: গিলবার্তো সিলভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭

লিওনেল মেসির ছোঁয়া সোনালী ট্রফি এসেছে বাংলাদেশে। ফুটবল ভক্তদের মধ্যে উন্মাদনা অন্যরকম। এবার ট্রফির সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা। এয়ারপোর্টে নিজেই পর্দা সরিয়ে ট্রফি উন্মোচন করেন ৪৯ বছর বয়সী সাবেক তারকা। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ট্রফির সঙ্গে বাংলাদেশে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

ব্রাজিলের হয়ে ৮৯ ম্যাচে ৩ গোল করা গিলবার্তো হাসিমুখে পরে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশে আসতে পেরে আমি অনেক আনন্দিত,  এখানে আমার প্রথমবার আসা হলো। উষ্ণ অভ্যর্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ফিফা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং কোকা-কোলার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য। এটা সত্যিই দারুণ সময়।’

গিলবার্তোকে বিশ্বকাপের ট্রফি এখনও অনুপ্রেরণা জোগায়। বর্তমানে ফিফার দূত হয়ে কাজ করা গিলবার্তোর ভাষায়, ‘অরিজিনাল বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা অনেক অনুপ্রেরণাদায়ক একটি বিষয়। আজও যখনই এই ট্রফিটি দেখার বা এত কাছ থেকে দেখার সুযোগ পাই যেমনটা আমরা এখন দেখছি, তা আমাকে আবারও অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যেতে এবং ফুটবলকে যতটা সম্ভব উপভোগ করতে। সেই সাথে ফুটবলের মতো এই সুন্দর খেলার একজন দূত হিসেবে কাজ করতেও আমাকে এটি উৎসাহিত করে।’

বিশ্বকাপ ট্রফিটি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানালেন গিলবার্তো, ‘ফিফা এবং আমাদের এই পুরো দলের পক্ষ থেকে এই ট্রফিটি এখানে নিয়ে আসতে পারাটা অনেক সম্মানের। আমি আশা করি, ট্রফিটি তরুণ প্রজন্মকে খেলাধুলা করতে, বিশেষ করে আমাদের প্রিয় খেলা ফুটবল খেলতে অনুপ্রাণিত করবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী