‘বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৬ জানুয়ারি ২০২৬, ২১:০৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২২:৪৪

বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। তা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াসহ সবাই। আগামী প্রজন্ম ঠিকই একদিন বাংলাদেশকে বিশ্বকাপে নেবে বলে বিশ্বাস আছে এই মিডফিল্ডারের। জামালের মতো একই প্রত্যাশা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইনফান্তিনোর কাছে তার এক অনুসারী প্রশ্ন রাখেন— বাংলাদেশ কী কখনও বিশ্বকাপ খেলবে। উত্তরে শুক্রবার (১৬ জানুয়ারি) এক পোস্টে ফিফা সভাপতি বলেছেন, ‘অবশ্যই, বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো যাতে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে, সেটাই ফিফার লক্ষ্য। আগামী বছরের বিশ্বকাপে আমাদের বেশ কয়েকটি নবাগত দল রয়েছে— যারা আগে কখনও অংশ নেয়নি। আফ্রিকা থেকে কেপ ভার্দ, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও, উজবেকিস্তান ও জর্ডান রয়েছে যারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে।’

ফিফা সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ, যেখানে ফুটবল বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে, তাদের অবশ্যই একটি সুযোগ আছে। বাংলাদেশ ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের বেড়ে উঠতে ফিফা প্রচুর বিনিয়োগ করছে। বাংলাদেশসহ বিশ্বের সব জায়গায় প্রতিভা রয়েছে এবং আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি।’

বাংলাদেশ বিশ্বকাপে কখনই বাছাই পর্ব পেরোতে পারেনি। এবারও হামজা চৌধুরীরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফিফা রাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮০।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী