নেপালকে উড়িয়ে দিলো সাবিনা-কৃষ্ণারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৬, ১৫:০৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৫:০৬

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরে মেয়েদের বিভাগে বাংলাদেশের দাপট চলছেই। ভারতকে হারানোর পর ভুটানের সঙ্গে ড্র। আজ তৃতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে সাবিনা খাতুনের দল। সাবিনা, কৃষ্ণা ও মিলির নৈপুণ্যে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককে ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে বাংলাদেশ। তবে প্রথম গোল পেতে সময় লেগেছে।

৫ মিনিটে সুমাইয়ার পাসে সাবিনা ফাঁকায় থেকে পা ছোঁয়াতে পারেননি।

১৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। কৃষ্ণা রানীর পাসে সাবিনা খাতুন আগুয়ান গোলকিপারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দারুণ ফিনিস করেন।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। একজন ডিফেন্ডারের পায়ে ফাঁক দিয়ে বল বের করে নিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে কৃষ্ণা পুরো দলকে আবারও আনন্দে ভাসান।

নেপাল ফাঁকে আক্রমণ গড়েও গোল পায়নি। তাদের প্রচেষ্টা আটকে দেন গোলকিপার স্বপ্না আক্তার ঝিলি। বিরতির পর এক গোলের বেশি পায়নি বাংলাদেশ।

৩৩ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন লিপি আক্তার। নেপাল গোলকিপার পরিবর্তন করেও সুফল পায়নি। সুমাইয়ার দারুণ এক এসিস্টে লিপি আক্তার জায়গা তৈরি করে নিয়ে গোলকিপারের পাশ দিয়ে জোরালো শটে দলের জয় আরও সুনিশ্চিত করেন।

শেষ দিকে সাবিত্রী ও মানিষাদের আক্রমণ রুখে দিয়ে গোলকিপার ঝিলি নিজের মুন্সিয়ানা আবার দেখান।

২১ জানুয়ারি লিগ পর্বে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী