জাতীয় নির্বাচনের আগে ঘরোয়া ফুটবল নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৬, ২৩:২৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:২৫

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে একাধিক ক্লাব ঘরোয়া ফুটবল খেলতে চায়নি। এর মধ্যে ৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপ ও ৬ ফেব্রুয়ারি লিগের খেলা আয়োজনে আপত্তি জানিয়েছিল মোহামেডান। তবে, গত পরশু দিনের লিগ কমিটির সভায় আগের প্রকাশিত সূচি বহাল ছিল। তবে, ৪৮ ঘণ্টা পর সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে। আজ (সোমবার) ক্লাবগুলোকে নির্বাচনের আগে খেলা না হওয়ার বিষয়টি জানিয়েছে ফেডারেশন।

এ সংক্রান্ত একটি চিঠি ক্লাবগুলোতে পাঠিয়েছে ফেডারেশ। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সই করা ওই চিঠিতে বলা হয়, অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাব ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের প্রেক্ষিতে ফেডারেশন কাপ ( ম্যাচ ডে-৭) ও লিগ (রাউন্ড-১০) এর খেলা সমূহ পুনরায় ‍শুরু হচ্ছে না। উক্ত প্রতিযোগিতা সমূহের পুনঃনির্ধারিত তারিখ খুব তাড়াতাড়ি পাঠানো হবে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব সংবাদ মাধ্যমকে বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনের আগে খেলা আয়োজন করা ফেডারেশন এবং ক্লাব উভয়ের জন্যই চ্যালেঞ্জিং। এই সিদ্ধান্তের ফলে এখন ক্লাবগুলো আরও কয়েক দিন পর ক্যাম্প শুরু করে অনুশীলন করবে। এতে ব্যয় সাশ্রয় হবে।”

আবার বিপরীত চিত্রও রয়েছে। সবার আগে অনুশীলন শুরু করা ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম