চলে গেলেন ফুটবল কিংবদন্তি মালদিনি

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ২১:৫৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২২:০০

সিজারে মালদিনি না ফেরার দেশে চলে গেলেন এসি মিলান ও ইতালির সাবেক কোচ সিজারে মালদিনি। খেলোয়াড়ি জীবনে এসি মিলানের হয়ে চারটি সিরি আ শিরোপা জেতেন ডিফেন্ডার মালদিনি। ইতালির প্রথম ক্লাব হিসেবে ১৯৬৩ সালে ইউরোপিয়ান কাপ জয়ী মিলান দলের অধিনায়কও ছিলেন তিনি।

বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়েসে চলে গেলেন সিজারে। তার বিদায়ে শোকাহত বিশ্ব ফুটবল অঙ্গণ। মিলানের হয়ে ৪১২টি ম্যাচ খেলা মালদিনি খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে ঢোকেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন তিনি।

১৯৮২ সালের বিশ্বকাপ জেতা ইতালি দলের সহকারী কোচ ছিলেন মালদিনি। ১৬ বছর পর ফ্রান্সে হওয়া ১৯৯৮ বিশ্বকাপে দেশটির প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার ছেলে পাওলো মালদিনি ছিলেন অধিনায়ক। স্বাগতিক দলের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ইতালি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের