ব্যাংককে পুরস্কার পেয়ে সাবিনা বললেন ‘বেস্ট ম্যানেজার এভার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জানুয়ারি ২০২৬, ২০:১৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২০:১৮

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে হারায় মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করলেও তৃতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে জয়ে ফেরে তারা। 

বুধবার (২১ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ৬-৩ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। জিতে শিরোপার কাছাকাছি সাবিনা খাতুনের দল। প্রতিটি ম্যাচ জয়ে টিম ম্যানেজারের পক্ষ থেকে খেলোয়াড়দের ১০০ ডলার করে পুরস্কার দেওয়া হয়। এমন অর্থ পুরস্কার পেয়ে সাবিনা খাতুনের দল বেজায় খুশি।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচ শেষে ড্রেসিংরুমে জয়ী দলের প্রত্যেককে খামে করে ১০০ ডলার দেন টিম ম্যানেজার ইমরানুর রহমান। যিনি আবার ফুটসাল কমিটির চেয়ারম্যানও। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। সেখানে দেখা গেছে, সাবিনা-মাসুরাদের উচ্ছ্বাস  

সাবিনা ফেসবুকে লিখেছেন, ‘বেস্ট ম্যানেজার এভার।’

এ প্রসঙ্গে ইমরানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে ওরা ভালো খেলেছে। তাই ম্যাচ জিতলেই সবাইকে ১০০ ডলার করে উপহার দিচ্ছি। এতে যদি ওরা একটু হলেও খুশি হয়, অনুপ্রেরণা পায়। শুধু মেয়েদের নয় ছেলেরাও জিতলেও পুরস্কার পাচ্ছে। আশা করছি, সামনে সবাই আরও ভালো ফল করবে।’

মেয়েরা আজ জয়ে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে। দুইয়ে নেমে যাওয়া ভারতের অর্জন ৪ ম্যাচে ৯ পয়েন্ট। আগামী শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি