নারী ফুটবল লিগ 

শিরোপার দৌঁড়ে এগিয়ে গেলো ঋতুপর্ণা চাকমারা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জানুয়ারি ২০২৬, ০২:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:২২

নারী ফুটবল লিগে শিরোপার লড়াই এখন তুঙ্গে। শনিবার (২৪ জানুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগের অন্যতম শক্তিশালী দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপার পথে অনেক দূর এগিয়ে গেলো ঋতুপর্ণা চাকমাদের রাজশাহী স্টারস। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমজমাট হয়ে উঠলেও ব্যবধান গড়ে দেন রাজশাহীর স্ট্রাইকার আলপি আক্তার। তার একমাত্র গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মাহমুদা শরীফা অদিতির দল। এই গোলের মাধ্যমে চলমান লিগে আলপির মোট গোলসংখ্যা দাঁড়ালো ২০-এ। গোলদাতার তালিকায় তার উপরে আছেন কেবল ফরাশগঞ্জের শামসুন্নাহার জুনিয়র (২২ গোল)। 

এই জয়ে ৭ ম্যাচে শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী স্টারস। অন্যদিকে, দিনের অন্য ম্যাচে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে ৯-০ গোলে বিধ্বস্ত করে শিরোপার দৌড়ে টিকে আছে বাংলাদেশ সেনাবাহিনীও। সেনাবাহিনীর পয়েন্টও বর্তমানে ২১, তবে তারা রাজশাহীর চেয়ে এক ম্যাচ বেশি (৮টি) খেলেছে। এই রাউন্ডে হেরে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে ফরাশগঞ্জ। 

লিগের বাকি আর মাত্র তিন রাউন্ড। রাজশাহীর জন্য সমীকরণটি সহজ— বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনও হিসাব ছাড়াই তারা চ্যাম্পিয়ন হবে। তবে এই তিন ম্যাচের মধ্যে একটি ম্যাচ রয়েছে শক্তিশালী সেনাবাহিনীর বিপক্ষে। ওই ম্যাচটিই কার্যত লিগের ‘অঘোষিত ফাইনাল’ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী