‘ইয়ামাল ভিন গ্রহের খেলোয়াড়’ 

  স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ১৪:১৪ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:১৪

অল্প সময়ের জন্য হলেও বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। পরে রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষস্থান দখলে নিয়েছে বার্সা। ম্যাচে দৃষ্টিনন্দন গোল করে আলোচনার জন্ম দিয়েছেন দলটির তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল ওভিয়েদোর কোচ গিয়ের্মো আলমাদা তো তাকে ভিন গ্রহের খেলোয়াড়ের তকমা দিয়েছেন। 

ইয়ামালের চোখধাঁধানো গোলটি আসে ৭৩ মিনিটে। ১৮ বছর বয়সী তারকা বক্সের ভেতর থেকে দৃষ্টিনন্দন অ্যাক্রোবেটিক শটে বার্সার তৃতীয় গোলটি করেন। এর আগে দানি ওলমো ও রাফিনহার গোলে স্কোর লাইন ছিল ২-০। 

ইয়ামালের গোল নিয়ে প্রশ্ন করা হলে আলমাদা জানান, ‘আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি, যে ভিন গ্রহের। তার গুণগত মান অসাধারণ এবং গুরুত্বপূর্ণ সময়ে সে পার্থক্য গড়ে দেয়। বয়স কম হলেও সে ইতোমধ্যেই একজন তারকা, যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।’

চলতি মৌসুমে ইয়ামালের এটি ১১তম গোল। ম্যাচটা কিছু সময় ধীরগতির হলেও তার গোলটাই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। তবে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক মনে করেন, ইয়ামালের অবদান আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রথম গোলের সময়। ওই গোলে তার প্রেসিংয়ের ফলেই বল উদ্ধার করা গেছে। যেখান থেকে দানি ওলমো গোল করেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘আমার কাছে প্রথম গোলে লামিনে যা করেছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’

/এফআইআর/
সম্পর্কিত
উয়েফা চ্যাম্পিয়নস লিগ গালাতাসারাইকে ১ হালি গোল দিলো বার্সেলোনা
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বার্সেলোনার সাবেক সভাপতির
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত