নেপালে শিরোপার নয়, অন্য লক্ষ্য বাংলাদেশ কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯

নেপালের পোখরায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলন হয়েছে। টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ পিটার বাটলার জানান, চার দলের এই প্রতিযোগিতায় শিরোপা নয়, জাতীয় দল ও এএফসি অ-২০ পর্যায়ের জন্য সম্ভাবনাময় ফুটবলার খোঁজাই তার মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য মুখ্য নয়। আমি এখানে এসেছি এমন খেলোয়াড়দের খুঁজতে, যারা সামনে বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে।’

বাটলার বলেন, ‘গত প্রায় দুই বছর ধরে আমি বাংলাদেশের ফুটবলের উন্নয়নের চেষ্টা করছি। এ ধরনের টুর্নামেন্ট সেই উন্নয়নেরই একটি ধাপ।’

অন্যদিকে বাংলাদেশ অ-১৯ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য ভিন্ন সুরে কথা বলেছেন। তার লক্ষ্য ট্রফির দিকেই। তার কথা, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলতে চাই এবং ফাইনাল খেলাই আমাদের লক্ষ্য।’

আগামীকাল ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হতে যাচ্ছে। ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপাল– চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে লড়বে ট্রফির জন্য।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত