সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৪

নারীদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা তিন জয়ে তাই মেয়েরা ফাইনালও নিশ্চিত করেছে।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মামনি চাকমার কর্নারে জাল কাঁপান প্রতিমা মুন্দা। ৩৪তম মিনিটে দুটি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। নামেন শান্তি মার্দি ও আলপি আক্তার। তাতে আক্রমণে ধারও বাড়ে। তার পর এই অর্ধের যোগ হওয়া সময়ে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। বক্সের বাইরে ফ্রি কিকের পর দারুণ শটে লক্ষ্যে বল পাঠান বদলি খেলোয়াড় আলপি।     

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেছে বাংলাদেশ। ৬৭ মিনিটে এই অর্ধে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন আলপি। চতুর্থ গোলটিও আসে তার কল্যাণে। ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস থেকে আলপি তার হ্যাটট্রিক পূরণ করেন। 

রাউন্ড রবিন লিগের সবগুলো ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। এই দুই দল শনিবার শিরোপা লড়াইয়ে মাঠে নামবে।

/এফআইআর/ 
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম