অসময়ে ট্রফি উন্মোচন, তবু খুশি বাফুফে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭

গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে নারী ফুটবল লিগের ১১ অধিনায়ককে নিয়ে হয়ে গেলো সুদৃশ্য ট্রফি উন্মোচন। ভিন্ন পরিবেশে এমন আয়োজন দেখে মনে হবে লিগ বুঝি শুরু হতে যাচ্ছে। আদতে লিগ প্রায় শেষ পর্যায়। অতীত ভিন্ন কথা না বললে এই প্রথম লিগের শেষ পর্যায়ে এসে ট্রফি উন্মোচন হয়েছে! যা বিরল এক ঘটনা।

আগের দিন এমন আয়োজনের পর ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মারিয়া মান্দা তো বলেই দিয়েছেন, ‘সবারই একটা লক্ষ্য থাকে যে ট্রফিটা আমরা নিবো। ট্রফি উন্মোচনটা যদি এমন সময়ে (লিগের শেষ দিকে) হয়, তাহলে তো কোনও ইচ্ছাই থাকে না। আমরা না হয় এখনও ট্রফি জেতার দৌড়ে আছি, অনেকে তো নেই!’

লিগের ৪৫ ম্যাচ হয়ে গেছে। দুই রাউন্ড পর লিগ শেষ। এই সময়ে ট্রফিটাও উন্মোচন হলো। দেরিতে ট্রফি উন্মোচন নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সময় মেলানোর একটা ব্যাপার ছিল, আমরা সেভাবে সময় পাইনি। সব দল তাদের অধিনায়কও ঘোষণা করেনি। তাই অনুষ্ঠানটা এখন করা।’

লিগ শেষের দিকে। এটাই খুশির বিষয় বলে বাফুফের সহ সভাপতি জানালেন , ‘অনেক চ্যালেঞ্জ ছিল। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, যেমন ফ্লাডলাইটের ইস্যুটা। আমি শতভাগ সন্তুষ্ট নই। তবে লিগ শেষ করতে পারছি এতেই আমরা খুশি।’

নারী লিগে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাজশাহী, দুইয়ে আছে ফরাশগঞ্জ। রাজশাহীর সমান আট ম্যাচ খেলা ফরাশগঞ্জের পয়েন্ট এখন ২১। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী