অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪

নারী লিগে ট্রফি জিততে প্রয়োজন ছিল এক পয়েন্টের। কিন্তু রাজশাহী স্টার্স এক নয়, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে মেয়েদের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঋতুপর্ণারা। ১০ ম্যাচের ১০টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী স্টার্স।

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার মাঠে গড়ায় শেষ রাউন্ডের খেলা। ৫ ম্যাচের প্রথমটি বাদে বাকিগুলো ছিল নিয়মরক্ষার। প্রথমার্ধে ঋতুপর্ণারা ডেডলক ভাঙতে পারেননি। চেষ্টা করেও পারেননি লিড নিতে।

গোলশূন্য প্রথমার্ধের পর শুরুর দিকে রাজশাহীর ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। ৪৭ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পাস থেকে রাজশাহীকে এগিয়ে দেন আলপি আক্তার।

৫৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রসে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার রিপা। ৮৭ মিনিটে শাহেদা আক্তার রিপার বাড়ানো ক্রস আলপির মাথা ছুঁয়ে আশ্রয় নেয় ঋতুপর্ণার কাছে। বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নিতে কোনও ভুল করেননি এই ফরোয়ার্ড।

মেয়েদের লিগে এবারই প্রথম অংশ নিয়েছে রাজশাহী। আর পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে প্রথমবারই জিতলো শিরোপা। রেফারির শেষ বাঁশি বাজতে তাই তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম