ঋতুপর্ণা বললেন, ‘নো কমেন্টস প্লিজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৫

নারী ফুটবল লিগে প্রথমবার এসেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টার্স।  দলটির হয়ে খেলেছেন ঋতুপর্ণা চাকমা- আলপি আক্তররা। শিরোপা জিতে ঋতুপর্ণারা ভীষণ উচ্ছ্বসিত। ম্যাচশেষে অনেক কথা বললেও অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপ ফুটবল নিয়ে এক প্রশ্নের উত্তরে ‘নো কমেন্টস’ বলে সেটি এড়িয়েও যান রাঙামাটি থেকে উঠে আসা এই ফুটবলার।

শুরুতে শিরোপা জিতে নিজেদের উচ্ছ্বাসের কথা জানালেন ঋতুপর্ণা, ‘সহজ  ছিল না অবশ্যই। আগের থেকে এই লিগটা খুবই কম্পিটিটিভ এবং আমাদের লক্ষ্য এই শিরোপাটা ধরে রাখা। সেই পরিকল্পনা আমরা পূরণ করতে পেরেছি এবং খুশি।’

একজনের প্রশ্ন ছিল এমন- ‘আপনারা যে এখানে লিগটা  খেললেন,  টার্ফে খেলা হয়েছে। আর আপনারা খেলতে যাবেন এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ ঘাসের মাঠে। এই প্রস্তুতিটা কি যথার্থ হলো এই লিগটা খেলে?’

উত্তরে ঋতু বলেছেন, ‘এটা নিয়ে আমি কোনও কমেন্ট করতে চাই না। নো কমেন্টস প্লিজ। তবে আমরা যে খেলার ওপরে থাকতে পেরেছি, আমাদের ফিটনেস ধরে রাখতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক ভালো।।’

লিগ নিয়ে আবার কথা বলতে গিয়ে ঋতুর উত্তর, ‘এর আগে লিগে ন্যাশনাল টিমের প্লেয়াররা সবাই একটা টিমে খেলতো, যার কারণে তেমন কম্পিটিটিভ ছিল না। এবার পুল সিস্টেমটা করার পর লিগটা একটু প্রতিযোগিতামূলক হয়েছে।’

বাংলাদেশ ও ভুটানের লিগ তুলনা করতে গিয়ে ঋতুপর্ণা জানালেন, ‘এমন না যে ভুটান লিগ লো নিচু পর্যায়ের। ভুটান লিগটাও ভালো একটা লিগ। আমার মতে, অ্যাজ এ প্লেয়ার সব লিগই কম্পিটিটিভ।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী