সুইডিশ প্রবাসী ফুটবলার আবারও ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৯

এশিয়ান কাপ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে। কোচ পিটার বাটলার আছেন কোচের দায়িত্বে। জানা গেছে, এই টুর্নামেন্টের জন্য ব্রিটিশ কোচ পিটার বাটলার ২৬ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছেন। যদিও বাফুফে এখনও কিছু জানায়নি। সাধারণত ২৩ সদস্যের স্কোয়াড হলেও এবার এএফসি তিনজন বেশি খেলোয়াড় রাখার সুযোগ দিয়েছে। এই স্কোয়াডে থাকা সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রায়ান সিদ্দিকী আগে ঢাকায় দিন চারেক ট্রায়াল দিয়ে মাঝে ফিরে গিয়েছিলেন। আজ সোমবার আবার ঢাকায় এসেছেন তিনি।

সকাল নয়টার দিকে এসে আনিকা সরাসরি টিম হোটেলে উঠেছেন। যদিও আজ অনুশীলনের সুযোগ পাননি। অস্ট্রেলিয়ান ফিটনেস কোচ লর্ডের রিপোর্ট অনুযায়ী বাটলার ২৬ জনের দলে আনিকাকে রেখেছেন। অথচ ‘বিদ্রোহ’ করার কারণে ফুটসালে পারফরম্যান্স দেখানো সাবিনা ও মাসুরার মতো পরীক্ষিত ফুটবলারদের ডাকেননি বাটলার।

১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের দিবাগত রাতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে। সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করে ২৫ ফেব্রুয়ারি সিডনির ওয়েস্টার্ন ইউনাইটেড দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে তাদের।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম