বাংলাদেশ দল এখন সিডনিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫১

বাংলাদেশ নারী ফুটবল দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রওনা দিয়ে ব্যাংকক হয়ে সিডনি পৌঁছেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় হোটেলে পা দেন আফঈদা খন্দকারের দল।

১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকা তিন দলের মধ্যে চীন প্রতিযোগিতার নয়বারের চ্যাম্পিয়ন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য দল উজবেকিস্তান।

৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে আফঈদারা। এই আসর সামনে রেখে মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপানে ক্যাম্প ও প্রস্তুতি নেওয়ার কথা শুনিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু কোনও আয়োজনই শেষ পর্যন্ত সফল হয়নি।

এখন সিডনিতে স্থানীয় একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে পিটার বাটলারের দলের। বাংলাদেশ দলে রয়েছে ২৬ জন ফুটবলার। এর মধ্যে সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও আছেন।

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের