চোট কাটিয়ে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬

নতুন মৌসুমে মাঠে নামা নিয়ে শঙ্কা ছিল লিওনেল মেসির। তবে আশার বিষয় আপাতত সেরে উঠে অনুশীলন করছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সমর্থকদের জন্য খুশির খবর চোট কাটিয়ে ঘরোয়া ফুটবলে খেলার অপেক্ষায় এখন মেসি।

গত ৭ ফেব্রুয়ারি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে বার্সেলোনা এসসির বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগে মেসির। ম্যাচের ৫৮ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

মেজর লিগ সকারের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলার অপেক্ষায় মেসি। লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে রবিবার মুখোমুখি হওয়ার আগে বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।

সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ বলেন, মেসি ভালো আছে। পুরো সপ্তাহ সে দলের অন্যদের মতো অনুশীলন করেছে। তার অনুভূতিও ইতিবাচক। সে পুরোপুরি প্রস্তুত।

এখন পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরেছেন মেসি। মাসচেরানো সবাইকে নিয়ে খেলতে চান, ক্যালিফোর্নিয়া সফরে যাওয়া সব খেলোয়াড়ই ম্যাচের জন্য বিবেচনায় থাকবেন। নতুন সাইনিং গেরমান বেরতেরামে ও স্থায়ী চুক্তিতে দলে থাকা তাদেও আলেন্দেও প্রস্তুত।

/টিএ/আরকে/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম