ফিনালিসিমায় মার্টিনেজকে নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩১

আগামী ২৮ মার্চ ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে বড় ধাক্কা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাউতারো মার্টিনেজকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় কোচ লিউনেল স্কালোনি। এছাড়া ৮ মার্চ এসি মিলানের বিপক্ষে ডার্বি ম্যাচেও মার্টিনেজকে থাকতে হতে পারে মাঠের বাইরে।

এবার অন্তত একমাসের জন্য ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মার্তিনেজ। বাঁ পায়ের মাংসপেশিতে টান লাগায় মাঠ থেকে ছিটকে গেছেন ইন্টার মিলান স্ট্রাইকারের।

মেডিক্যাল পরীক্ষা শেষে ইন্টার মিলান এক বিবৃতিতে মার্তিনেজের বিষয়টি নিশ্চিত করে। চ্যাম্পিয়নস লিগে বোডো-গ্লিমটের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষায় ২৮ বছর বয়সী ফরোয়ার্ডের বাঁ পায়ের মাংসপেশিতে চোট ধরা পড়েছে। তবে আগামী সপ্তাহে তার অবস্থা আবার মূল্যায়ন করা হবে।

এর আগে আর্জেন্টিনার ডিফেন্ডার হুয়ান ফয়েথ এবং নিকোলাস গঞ্জালেজ চোটে পড়েন। বাঁ পায়ের গোড়ালির চোটে পড়া ফয়েথকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে। আর মাংসপেশীতে টান লাগা নিকো প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তবে সুস্থ হয়ে উঠছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন মার্টিনেজ। সিরি আ-তে ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। সমান ম্যাচে দুইয়ে থাকা তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের সংগ্রহ ৫৪।

 

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি