রোনালদোর জোড়া গোলে সৌদি লিগের শীর্ষে আল নাসর

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৫

আল নাসরে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর পর্যাপ্ত আর্থিক সহায়তার অভাবে বিদ্রোহ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে কারণে দুটি লিগ ম্যাচসহ এএফসি কাপের একটি ম্যাচে অনুপস্থিত থেকেছেন। সেই বিদ্রোহের অবসান ঘটিয়ে দলে ফিরে দারুণ ছন্দে রয়েছেন তিনি। তার জোড়া গোলে আল হাজেমকে ৪-০ ব্যবধানে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠেছে আল নাসর। 

৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা ম্যাচের ১৩ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন। কিংসলে কোমানের পাস থেকে বক্সের জটলায় বল পেয়ে তা ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে দূরের কোণে জাল খুঁজে নেন। অফসাইড সন্দেহে ভিএআর যাচাইয়ের পর অবশ্য গোলটি বৈধ ঘোষণা করা হয়েছে। ৩০ বছর পূরণ করার পর এটি ছিল রোনালদোর ৫০০তম গোল।

আধাঘণ্টার মাথায় হোয়াও ফেলিক্সের সহায়তায় দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড কোমান। বিরতির ঠিক আগে রোনালদোর আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে।

দ্বিতীয়ার্ধে আরেকবার অফসাইডের ফাঁদে পড়েন রোনালদো। তবে ৭৭ মিনিটে নিজেদের অর্ধ থেকে দারুণ একক দৌড়ে ব্যবধান ৩-০ করেন ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলো।

অবশেষে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি পান রোনালদো। কোমানের ছোট পাস ধরে পেনাল্টি বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে গোলটি করেন তিনি। এবারও অফসাইড সন্দেহে ভিএআর যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।

টানা অষ্টম লিগ জয়ে এক পয়েন্ট ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে পেছনে ফেলেছে আল নাসর। আল হিলাল ঘরের মাঠে ১০ জনের আল ইত্তিহাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদোর সাবেক কোচ এবার পর্তুগালের দায়িত্বে
অশ্রুসিক্ত রোনালদোর বিদায়, মাঠেই জড়িয়ে ধরলেন তরুণ ইয়ামাল
‘পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি, আমার আগে সংখ্যাটা ছিল শূন্য’ 
সর্বশেষ খবর
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার