মোহামেডানে নির্বাচনি দামামার মাঝেই ফুটবলারদের ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮

দীর্ঘদিন পর মোহামেডান স্পোর্টিং ক্লাবে নির্বাচনের দামামা বেজে উঠেছে। আগামী ৯ মার্চ ক্লাবটির দুই বছর মেয়াদি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার এ বিষয়ে ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলনও হয়েছে। তবে একই সময়ে বকেয়া বেতনের দাবিতে অনুশীলন বর্জন করেছেন ফুটবলাররা। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছেন অধিনায়ক মেহেদী হাসান মিঠুসহ দলের সদস্যরা।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল জানান, ‘আমাদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে। দুই বছর পর নির্বাচন আয়োজনের বিধান থাকলেও প্রায় পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে। নির্ধারিত সময় অতিবাহিত হলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি প্রয়োজন। আদালত থেকে মার্চের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। নির্বাচন ও বার্ষিক সাধারণ সভার শিডিউল তফসিল ঘোষণা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন যে, খসরা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৩৭১ ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করবেন। ৩৬৮ স্থায়ী সদস্য, তিনজন দাতা সদস্য তালিকায় আছেন।’

নির্বাচন সুষ্ঠভাবে হওয়ার নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেছেন, ‘কমিশনের পক্ষ থেকে আজকের মিডিয়ার সামনে বলতে চাই, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদের নির্বাচন পরিচালনা করা হবে। আমাদের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত যে প্রতিশ্রুতি এবং কমিটমেন্ট- অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সবার প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করি সমস্ত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

ক্লাবের সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বলেছেন, ‘এখনই সময় মোহামেডানকে ঢেলে সাজানোর।’ তিনি আশা প্রকাশ করেন, একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ক্লাবকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, আগের নির্বাচন নির্ধারিত সময়ের তিন মাস পর অনুষ্ঠিত হয়েছিল। এতে আইনগত জটিলতা তৈরি হয় এবং আদালতের বিষয় নিষ্পত্তি করতে দীর্ঘ সময় লেগে যায়। সেই কারণেই প্রায় দুই বছর বিলম্ব হয়েছে।

এদিকে, ক্লাব কর্তৃপক্ষ যখন নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে, ঠিক তখনই অনুশীলন বর্জনের ঘোষণা দিয়েছেন ফুটবলাররা। জানা গেছে, খেলোয়াড় ও কোচদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিঠু অনুশীলন বর্জনের বিষয়টি নিশ্চিত করে জানান, বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তারা মাঠে ফিরবেন না।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
৯০ বছরে মোহামেডান, হচ্ছে ইউরোপীয় আদলের ফ্যান ক্লাব
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী