‘ক্লোজডোর ম্যাচে’ ঋতুপর্ণা-আফঈদাদের পরখ করলেন বাটলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৪

এশিয়ান কাপ নারী ফুটবলের আগে অস্ট্রেলিয়ায় নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে একমাত্র প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে ক্লাবটির তিন নম্বর ট্রেনিং গ্রাউন্ডে এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন রুপনা চাকমা, শামসুন্নাহার, ঋতুপর্ণা ও আফঈদারা।

ক্লোজডোর ম্যাচ হওয়ায় বাফুফে থেকে ফল জানানো হয়নি। তবে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ায় চলমান প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে এই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। স্বাগতিকদের শীর্ষস্তরের এ-লিগ নারী দলের বিপক্ষে কোচ পিটার বাটলার দলের কৌশল, খেলোয়াড়দের পারফরম্যান্স ও সামগ্রিক প্রস্তুতি যাচাই করে নিয়েছেন। একই সঙ্গে খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ও এই ম্যাচে আরও দৃঢ় হয়েছে।

রিকভারি প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল মাঠে কোনও অনুশীলন সেশন থাকছে না। এর পরিবর্তে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পুরো দল সুইমিং পুলে রিকভারি সেশনে অংশ নেবে।

অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপ নারী ফুটবলের এবারের আসর। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি