‘দেশের জন্য ওরা লড়াই করবে, এটাই প্রত্যাশা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩

সাতক্ষীরায় নিজের বাসায় সময় কাটাচ্ছেন সাবিনা খাতুন। আপাতত কোনও খেলা নেই। নেই অনুশীলনও। ভাগ্যসুপ্রসন্ন হলে এই সময়ে অস্ট্রেলিয়ার সিডনিতে দলের সঙ্গে তিনিও থাকতে পারতেন। কিন্তু কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহ ও পরবর্তী ঘটনায় আর জাতীয় দলে থাকা হয়নি। তবে না থাকলেও ঠিকই খোঁজ খবর রাখেন এক সময়ের সতীর্থদের।  

এশিয়ার শীর্ষ স্তরে প্রথমবার বাংলাদেশের নারীরা খেলার অপেক্ষায়।  তাই মনে প্রাণে চাইছেন, যেন এশিয়ান কাপে সাধ্যমতো লড়াই করে বাংলাদেশ। 

১ মার্চ শুরু হতে যাচ্ছে এশিয়ান কাপ নারী ফুটবলের এবারের আসর। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

প্রথম দুটি দল বিশ্বমানের। জেতা কিংবা ড্র করা বেশ কঠিন। তবে উজবেকিস্তানের বিপক্ষে কিছু একটা করার সংকল্প। তবে ২০২২ ও ২০২৪ টানা দুটি সাফ জেতা অধিনায়ক সাবিনা খাতুনের আশা, বাংলাদেশ দল যেন নিজেদের উজার করে খেলে ইতিবাচক পারফরম্যান্স করতে পারে। 

বাংলা ট্রিবিউনকে সাবিনা বলেছেন, ‘ওরা দেশের জন্য খেলতে গেছে। এশিয়ান পর্যায়ে খেলার সুযোগ আগে কখনও আসেনি। তাই আমি মনে করি ওরা দেশের জন্য লড়াই করবে, এটাই প্রত্যাশা। একজন ফুটবলার হিসেবে চাই বাংলাদেশ দল ভালো পারফর্ম করুক।’

সাবিনার নেতৃত্বে টানা দুই সাফের পর প্রথমবার সাফ ফুটসাল শিরোপাও জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডে জেতার পর বেশ রব উঠেছিল ফুটবলে আবার দেখা যেতে পারে সাবিনা- মাসুরা- কৃষ্ণাদের। কিন্তু পিটার বাটলার কোনও কিছুতেই কর্ণপাত করেননি। এ নিয়ে যদিও আফসোস নেই সাবিনার, ‘দেখুন এসব নিয়ে ভাবিনা। আগে কী হয়েছে তা মনে করতে চাই না। যেভাবে চলছে চলুক।’

তবে অদূর ভবিষ্যতে জাতীয় ফুটবল দলে ফেরার সুপ্ত ইচ্ছে লুকাতে পারেননি ৩২ বছর বয়সী ফুটবলার, ‘আমাকে যেখানে প্রয়োজন খেলবো। এ নিয়ে আমার কোনও সমস্যা নেই।  আগে কী হয়েছে তা নিয়ে ভাবতে চাই না।’

অবসর নিয়ে এখনই কিছু ভাবতে চান না সাবিনা। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চান। খেলতে চান আরও কয়েক বছর। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম