আজ নারী এশিয়ান কাপে বাংলাদেশ-চীন ম্যাচ, দেখবেন কোথায়? 

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১২:৩৫আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৪৮

নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করে আগেই ইতিহাস লিখেছে বাংলাদেশ ফুটবল দল। তাদের সেই ইতিহাস আজ মঙ্গলবার নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। 

১৯৭৫ সালে যাত্রা শুরুর পর ২১তম এএফসি নারী এশিয়ান কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের অভিষেক ম্যাচে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। 

অস্ট্রেলিয়ার ৩০ হাজার দর্শকধারণক্ষমতা সম্পন্ন ওয়েস্টা্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের এই লড়াই বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনেও দেখার সুযোগ থাকছে। অনলাইনে দেখাবে ট্যাপম্যাড।

ফিফা নারী বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৭তম স্থানে থাকা চীন এই ম্যাচে স্পষ্টতই ফেভারিট। অন্যদিকে, ১১২তম স্থানে থাকা বাংলাদেশের জন্য কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে। 

এশিয়ান কাপে নয়বারের চ্যাম্পিয়ন চীন ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। তাই ঐতিহ্য ও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা;দুই দিক থেকেই এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের