ঋতুপর্ণা-মিলিদের প্রশংসায় বাংলাদেশ ও চীনের কোচ

তানজীম আহমেদ, সিডনি (অস্ট্রেলিয়া)
০৩ মার্চ ২০২৬, ১৮:৪৪আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৮:৪৪

বাংলাদেশকে হারাতে কিছুটা হলেও বেগ পেতে হবে—এটা হয়তো ভাবেননি চীনের কোচ। তুলনামূলকভাবে অসম শক্তির দল হলেও নিজেদের সাধ্যমতো লড়াই করেছে বাংলাদেশ। তাই ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ ক্রোয়াট বংশোদ্ভূত কোচ আন্তে মিলিচিক। অন্যদিকে শিষ্যদের দারুণ প্রদর্শনীর পর প্রশংসা করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলারও।

সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে প্রথমে আসেন চীনের কোচ। আজকের ম্যাচে বাংলাদেশের কোন খেলোয়াড়েরা বিশেষ নজর কেড়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলে কয়েকজন দারুণ ব্যক্তিগত দক্ষতাসম্পন্ন ফুটবলার রয়েছে—নাম্বার ৬ (মনিকা চাকমা), ৮ (মারিয়া মান্দা) এবং ১৭ (ঋতুপর্ণা চাকমা) খুব ভালো খেলেছে। বাংলাদেশের ওপর তেমন চাপ ছিল না, তারা চাপমুক্ত হয়েই ভালো খেলেছে।’

অন্যদিকে বাংলাদেশ কোচ পিটার বাটলার বলেছেন, ‘চীন সম্ভবত এশিয়ার সেরা দল, বর্তমান চ্যাম্পিয়ন। দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদের হারিয়েছে—তাদের অভিনন্দন। আমার মনে হয়েছিল তারা হয়তো ম্যাচটিকে একপেশে করে ফেলবে, কিন্তু আমরা হাল ছাড়িনি। ম্যাচের আগে মেয়েদের বলেছিলাম নিজেদের সেরাটা দিতে। তোমরা যা পারো, তা-ই দাও; নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো। তোমরা যেমন, তেমনই থাকো এবং আমরা যা, সেটাই দেখাও।’

মেয়েদের পারফরম্যান্সে সন্তুষ্ট ইংলিশ কোচ বলেছেন, ‘আমরা এখানে এসে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে বা বলির পাঁঠা হতে আসিনি। আমি সে ধরনের কোচিং করাই না এবং আমার দলকেও সেভাবে খেলতে দিতে চাই না। আমার মনে হয় আজ রাতে মেয়েরা দুর্দান্ত খেলেছে। সত্যিই কিছু উচ্চমানের খেলোয়াড় ও শক্তিশালী বেঞ্চসমৃদ্ধ একটি চমৎকার দলের বিপক্ষে এটি ছিল অসাধারণ প্রচেষ্টা। তাই মেয়েদের নিয়ে আমি আনন্দিত। প্রায় ৪০ মিনিট আমরা তাদের আটকে রাখতে পেরেছিলাম, এরপর কিছুটা মনোযোগ হারিয়ে ফেলি এবং পরিবর্তন আনতে হয়। তবে সামগ্রিকভাবে মেয়েদের প্রচেষ্টায় আমি গর্বিত। তারা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির সম্মান রেখেছে এবং প্রমাণ করেছে আমরা কতটা উন্নতি করেছি।’

নিয়মিত গোলকিপার রুপনাকে একাদশে না রাখার বিষয়ে বাটলার বলেছেন, ‘রুপনা দারুণ একজন খেলোয়াড়। কিন্তু তার উচ্চতা কম। আমি তো তাকে কোনও গ্রো ব্যাগে রেখে বাড়তি খাবার খাইয়ে আশা করতে পারি না যে সে ঘুম থেকে উঠে ছয় ইঞ্চি লম্বা হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি সবসময় দল নির্বাচনে ন্যায্যতা ও প্রতিযোগিতামূলক মনোভাব বজায় রাখি। রুপনার খেলার কোনও জন্মগত অধিকার নেই—মিলিরও নেই, স্বর্ণারও নেই।’

 

/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি